শিরোনাম:
ঢাকা, রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Daily Pokkhokal
বুধবার, ৭ আগস্ট ২০১৯
প্রথম পাতা » বিশ্ব সংবাদ » কাশ্মীর ইস্যুতে নিন্দার ঝড় আন্তর্জাতিক গণমাধ্যমে
প্রথম পাতা » বিশ্ব সংবাদ » কাশ্মীর ইস্যুতে নিন্দার ঝড় আন্তর্জাতিক গণমাধ্যমে
৩৮০ বার পঠিত
বুধবার, ৭ আগস্ট ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কাশ্মীর ইস্যুতে নিন্দার ঝড় আন্তর্জাতিক গণমাধ্যমে

---
পক্ষকাল ডেস্ক -

সোমবার (৫ আগস্ট) রাজ্যসভায় প্রস্তাব পাশ করার পরে মঙ্গলবার (৬ আগস্ট) জম্মু-কাশ্মীর পুনর্গঠন বিল উত্থাপন করেন অমিত শাহ। গোটা দেশের সংবাদমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও এই সিদ্ধান্তের সামালোচনা করেছে আন্তর্জাতিক গণমাধ্যম।
নিউইয়র্ক টাইমসের সম্পাদকীয়তে ৩৭০ অনুচ্ছেদ বাতিল করার সিদ্ধান্তকে ‘বিপজ্জনক’ ও ‘ভুল’ বলে আখ্যায়িত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বিজেপি সরকার হিন্দুত্বের ধ্বজাধারী। কাশ্মীরি মুসলিমদের বাড়তি সুবিধে দেবে এমন আইনকে বিজেপি সরকার রাখতে চায় না। এই পদক্ষেপ বিজেপির দৃষ্টিভঙ্গিতে ঐতিহাসিক ভুল সংশোধন।
‘দ্য গার্ডিয়ান’ পত্রিকার সম্পাদকীয়তেও এই পদক্ষেপকে ভাল চোখে দেখা হচ্ছে না। প্রতিবেদনে বলা হয়েছে, ৩৭০ অনুচ্ছেদ তুলে দেওয়ার মধ্যে বিজেপির গেরুয়াকরণ রাজনীতি আরও একবার মুখ দেখল। কাশ্মীর ইস্যুতে মোদী সরকারের পদক্ষেপ ‘আইনানুগ নয় বরং নিজেদের অবস্থানকেই স্পষ্ট করা।’ তাদের মতে, এর মধ্যে কোনও লুকোচুরি নেই। ভোটের সময়েই বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল ৩৭০ অনুচ্ছেদ বাতিল করার বিষয়ে। ভোট প্রচারেই কংগ্রেসের ধর্মনিরপেক্ষতার আদর্শকে চ্যালেঞ্জ করা হয়। গার্ডিয়ানের ধারণা, এই প্রক্রিয়ায় কাশ্মীরের রক্তপাত আর হানাহানি থামবে না।
জার্মানের গণমাধ্যম ‘ডি ডব্লিউ’র শিরোনাম বলেছে, ‘আগুন নিয়ে খেলছে সরকার’। ‘ডি ডব্লিউ’র এশিয়া মহাদেশ বিভাগের সম্পাদক রডিন লিখেছেন, ‘কাশ্মীরের মুসলিম জনতা এবং এই উপত্যকার রাজনৈতিক প্রতিনিধিদের এই সিদ্ধান্তে আরও বিক্ষুব্ধ করে তুলবে। অতীতে সতর্কতা অবলম্বন করে কাশ্মীরে শান্তি আনার চেষ্টা করা হয়েছে। কিন্তু বর্তমান সরকারের সিদ্ধান্তের ফলে যা দাঁড়াল তাতে কাশ্মীরে শান্তি আনা অসম্ভব।’
‘আল জাজিরা’ কাশ্মীরের ক্ষমতা হ্রাস, তাকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে প্রতিষ্ঠা করার প্রক্রিয়াকে সমর্থন করে না। তাদের শিরোনামে এই দিনটিকে অন্ধকারতম বলা হয়েছে। বলাই বাহুল্য ভারত সরকারের এই পদক্ষেপে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। আল জাজিরা তাদের ব্যাখ্য্য পাকিস্তানের প্রতিচ্ছবিও তুলে ধরেছে। কংগ্রেসের সুরেই ‘আল জাজিরা’ বলছে, ৩৭০ ধারা তুলে দিয়ে কাশ্মীরের রাজ্যের মর্যাদা কেড়ে নিয়ে তাকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করা একটি শ্বাসরোধকারী পদক্ষেপ।
কাশ্মীরের সংবাদমাধ্যম ‘দ্য নিউজ’ এর মতে, এই ঘটনায় কাশ্মীরে অন্ধকার যুগের সূচনা হল। ভারত সরকার কাশ্মীরে মুসলিম জনগোষ্ঠীর সংখ্যাগরিষ্ঠতা হ্রাস করতে এই পদক্ষেপ নিয়েছে।



এ পাতার আরও খবর

“চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?” “চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?”
নিষেধাজ্ঞা এড়াতে নাম বদলে চীন সফরে মার্কো রুবিও নিষেধাজ্ঞা এড়াতে নাম বদলে চীন সফরে মার্কো রুবিও
রোমানিয়ায় অনাস্থা ভোটে সরকারের পতন, অর্থনীতি ও রাজনীতিতে অনিশ্চয়তা বাড়ছে রোমানিয়ায় অনাস্থা ভোটে সরকারের পতন, অর্থনীতি ও রাজনীতিতে অনিশ্চয়তা বাড়ছে
ইরান হরমুস প্রণালীতে টোল আদায় শুরু করল ইরান হরমুস প্রণালীতে টোল আদায় শুরু করল
ইসলামাবাদের ব্যর্থ আলোচনা ও হরমোজ প্রণালীর অবরোধ: মধ্যপ্রাচ্য কি চূড়ান্ত মহাপ্রলয়ের পথে ইসলামাবাদের ব্যর্থ আলোচনা ও হরমোজ প্রণালীর অবরোধ: মধ্যপ্রাচ্য কি চূড়ান্ত মহাপ্রলয়ের পথে
হরমুজ প্রণালী বন্ধে বৈশ্বিক বাণিজ্যে অচলাবস্থা, পানামা খালে ‘সিরিয়াল’ পেতে ৪০ লাখ ডলার হরমুজ প্রণালী বন্ধে বৈশ্বিক বাণিজ্যে অচলাবস্থা, পানামা খালে ‘সিরিয়াল’ পেতে ৪০ লাখ ডলার
ইরান যুদ্ধে বাংলাদেশের পররাষ্ট্রনীতির “দেউলিয়াত্ব” উন্মোচিত পাকিস্তানের সহায়তা কামনা খলিলুর’র ইরান যুদ্ধে বাংলাদেশের পররাষ্ট্রনীতির “দেউলিয়াত্ব” উন্মোচিত পাকিস্তানের সহায়তা কামনা খলিলুর’র
হরমুজ বন্ধ করে ইরানের ঘোষণা: সতর্ক করেছিলাম কিন্তু শোননি, এখন উপভোগ কর হরমুজ বন্ধ করে ইরানের ঘোষণা: সতর্ক করেছিলাম কিন্তু শোননি, এখন উপভোগ কর
দেশে রাশিয়ার জ্বালানি তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের ছাড়ের খবর ভুয়া দেশে রাশিয়ার জ্বালানি তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের ছাড়ের খবর ভুয়া
হরমুজ সংকট: ভেটো রাজনীতিতে আটকে সামরিক পদক্ষেপ, ডিসেম্বরের কূটনৈতিক অচলাবস্থা হরমুজ সংকট: ভেটো রাজনীতিতে আটকে সামরিক পদক্ষেপ, ডিসেম্বরের কূটনৈতিক অচলাবস্থা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)