শিরোনাম:
ঢাকা, বুধবার, ৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩

Daily Pokkhokal
বুধবার, ৭ আগস্ট ২০১৯
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » ৩৭০ ধারা পুনবর্হাল করে কাশ্মিরী জনগণের স্বায়ত্বশাসন ফিরিয়ে দাও…গণতান্ত্রিক বাম ঐক্
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » ৩৭০ ধারা পুনবর্হাল করে কাশ্মিরী জনগণের স্বায়ত্বশাসন ফিরিয়ে দাও…গণতান্ত্রিক বাম ঐক্
৬২০ বার পঠিত
বুধবার, ৭ আগস্ট ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

৩৭০ ধারা পুনবর্হাল করে কাশ্মিরী জনগণের স্বায়ত্বশাসন ফিরিয়ে দাও…গণতান্ত্রিক বাম ঐক্

---পক্ষকাল সংবাদ- ৭ আগস্ট ২০১৯ইং রোজ বুধবার সকাল ১০.৩০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে গণতান্ত্রিক বাম ঐক্য এর উদ্যোগে ভারতে বিজেপি সরকার কর্তৃক কাশ্মীরে ৩৭০ ও ৩৫ এ ধারা বাতিলের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন গণতান্ত্রিক বাম ঐক্য’র সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)- সিপিবি (এম)’র সাধারণ সম্পাদক কমরেড ডা. এম.এ সামাদ। সমাবেশে জোটের শীর্ষনেতা বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড হারুন চৌধুরী বলেন, ধর্মান্ধ হিন্দু মৌলবাদের হোতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৩৭০ ধারা বাতিল করে সংখ্যালঘু সম্প্রদায়ের রক্তের হোলি খেলায় মেতে উঠেছে। এই হত্যাযজ্ঞ বন্ধ না হলে সারা পৃথিবীর বামপন্থীরা একযোগে তীব্র আন্দোলন গড়ে তুলবে। জোটের শরীক দল, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক কমরেড ডা. সামছুল আলম বলেন, ভারতীয় সংখ্যালঘু জাতিসত্তাকে পাশ কাটিয়ে ভারতে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না। তাই অনতিবিলম্বে কাশ্মিরী জনগণের স্বায়ত্বশাসন ফিরিয়ে দিতে হবে। জোটের অপর শরীক দল এসডিপি’র আহ্বায়ক কমরেড আবুল কালাম আজাদ বলেন, মোদি তুমি জম্মু-কাশ্মিরের স্বায়ত্বশাসন, অধিকার, নিজস্ব সংবিধান, আলাদা পতাকা ও আইন তৈরী করার অনুমোদন বাতিল করে আগুন নিয়ে খেলা করছো। এই আগুনে তোমাকেই পুড়ে মরতে হবে। সভাপতির বক্তব্যে কমরেড ডা. এম.এ সামাদ বলেন, ভারতবাসীর দুর্ভাগ্য যে মোদির মত ধর্মান্ধ গোমূত্র সেবনকারী একজন প্রধানমন্ত্রী তাদের শাসন করছে। তিনি অবিলম্বে ৩৭০ ধারা পুনর্বহাল করে কাশ্মিরী জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়ার দাবি জানান। বিক্ষোভ সমাবেশে আরো বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী’র কেন্দ্রীয় নেতা কমরেড শামসুল হক সরকার, সাম্যবাদী দলের কেন্দ্রীয় নেতা কমরেড আবু মাছুম, সমাজতান্ত্রিক মজদুর পার্টির কেন্দ্রীয় নেতা সিরাজুল ইসলাম মাস্টার, এসডিপি’র কেন্দ্রীয় নেতা কমরেড সজল ও গণতান্ত্রিক বাম ঐক্যের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর নেতৃবৃন্দ।




এ পাতার আরও খবর

ইরান হরমুস প্রণালীতে টোল আদায় শুরু করল ইরান হরমুস প্রণালীতে টোল আদায় শুরু করল
নিপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে সমাজের দায়: ন্যায়বিচারের পথে রাষ্ট্র ও নাগরিকের ভূমিকা নিপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে সমাজের দায়: ন্যায়বিচারের পথে রাষ্ট্র ও নাগরিকের ভূমিকা
মেয়াদ শেষে রাজনীতি ছাড়ার ঘোষণা ম্যাক্রোঁর মেয়াদ শেষে রাজনীতি ছাড়ার ঘোষণা ম্যাক্রোঁর
একযোগে ১৩ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে একযোগে ১৩ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে
গ্যাস–সংকট নিয়ে সংসদে তীব্র ক্ষোভ, ব্রাহ্মণবাড়িয়ায় নতুন সংযোগের দাবি গ্যাস–সংকট নিয়ে সংসদে তীব্র ক্ষোভ, ব্রাহ্মণবাড়িয়ায় নতুন সংযোগের দাবি
ঢাকা জেলার প্রথম নারী জেলা প্রশাসক ফরিদা খানম ঢাকা জেলার প্রথম নারী জেলা প্রশাসক ফরিদা খানম
প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব সদস্যদের বৈঠক প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব সদস্যদের বৈঠক
৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার, সংসদে রুমিন ফারহানা ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার, সংসদে রুমিন ফারহানা
বিএনেসবি চক্ষু হাসপাতালের ঘটনায় বিএনপি’র পাঁচ নেতাকে শোকজ বিএনেসবি চক্ষু হাসপাতালের ঘটনায় বিএনপি’র পাঁচ নেতাকে শোকজ
ইরান যুদ্ধে বাংলাদেশের পররাষ্ট্রনীতির “দেউলিয়াত্ব” উন্মোচিত পাকিস্তানের সহায়তা কামনা খলিলুর’র ইরান যুদ্ধে বাংলাদেশের পররাষ্ট্রনীতির “দেউলিয়াত্ব” উন্মোচিত পাকিস্তানের সহায়তা কামনা খলিলুর’র

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)