শিরোনাম:
ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

Daily Pokkhokal
মঙ্গলবার, ৩০ জুন ২০১৫
প্রথম পাতা » অর্থনীতি | ব্যাংক-বীমা » ব্যাংক ঋণ সুদহার ৯ শতাংশ করা ব্যবসায়ীদের জন্য চ্যালেঞ্জ ঃ গোপালগঞ্জে এফবিসিসিআই প্রেসিডেন্ট
প্রথম পাতা » অর্থনীতি | ব্যাংক-বীমা » ব্যাংক ঋণ সুদহার ৯ শতাংশ করা ব্যবসায়ীদের জন্য চ্যালেঞ্জ ঃ গোপালগঞ্জে এফবিসিসিআই প্রেসিডেন্ট
৪৯০ বার পঠিত
মঙ্গলবার, ৩০ জুন ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ব্যাংক ঋণ সুদহার ৯ শতাংশ করা ব্যবসায়ীদের জন্য চ্যালেঞ্জ ঃ গোপালগঞ্জে এফবিসিসিআই প্রেসিডেন্ট

---

গোপালগঞ্জ প্রতিনিধিঃ
ফেডারেশন অব বাংলাদেশে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এফবিসিসিআই এর প্রেসিডেন্ট আব্দুল মাতলুব আহম্মদ বলেছেন, ব্যাংক ঋণ সুদহার ৯ শতাংশ করা ব্যবসায়ীদের জন্য একটি চ্যালেঞ্জ। ব্যাংকের ডাবল ডিজিট সুদহার ব্যবসায়ীদের জন্য আর সহনীয় নয় উল্লেখ করে সুদহার ৯ শতাংশ করা সম্ভব বলে তিনি মন্তব্য করেন। ভারতের সাথে ট্রানজিট ও ট্রান্সশিপমেন্টের মাধ্যমে বহু টাকা আয় হবে বলেও তিনি উল্লেখ করেন। আজ বিকেলে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ থেকে ভারতে পন্য রপ্তানি দ্বিগুন করার বিষয়ে এফবিসিসিআই কাজ করবে এবং রপ্তানি পন্যের উৎপাদন বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন তিনি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে যেসকল ব্যবসায়ীরা বাংলাদেশ সফরে আসবেন তাদেরকে বাংলাদেশে বিনিয়োগের আহবান জানানো হবে। বাংলাদেশ ও ভারতের মধ্যে যে বিশ্বাস স্থাপিত হয়েছে তাতে করে ব্যবসায়ীক দিক থেকে দুই দেশই লাভবান হবে বলেও তিনি মন্তব্য করেন।
দেশের মঙ্গলের স্বার্থে আগামীতে আন্দোলনের নামে হরতাল ও ভাংচুরের মত কোন কর্মকান্ড হবেনা বলে আশাবাদ ব্যক্ত করেন এফবিসিসিআই এর নবনির্বাচিত এ প্রেসিডেন্ট।
এর আগে আব্দুল মাতলুব আহম্মদ বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও বিশেষ মোনাজাতে অংশ নেন । এসময় অন্যান্যের মধ্যে গোপালগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর প্রেসিডেন্টসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।



এ পাতার আরও খবর

নারায়ণগঞ্জে প্রো-অ্যাকটিভ হাসপাতালে ডাক্তার ও নার্সের ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ নারায়ণগঞ্জে প্রো-অ্যাকটিভ হাসপাতালে ডাক্তার ও নার্সের ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)