শিরোনাম:
ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

Daily Pokkhokal
মঙ্গলবার, ৬ মে ২০২৫
প্রথম পাতা » অপরাধ | অর্থনীতি » চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল টার্মিনাল বিদেশি কোম্পানির হাতে তুলে দিল কি?
প্রথম পাতা » অপরাধ | অর্থনীতি » চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল টার্মিনাল বিদেশি কোম্পানির হাতে তুলে দিল কি?
২৯১ বার পঠিত
মঙ্গলবার, ৬ মে ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল টার্মিনাল বিদেশি কোম্পানির হাতে তুলে দিল কি?

 শফিকুল ইসলাম কাজল;---

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার পরিকল্পনার বিরুদ্ধে শ্রমিক সংগঠন ও রাজনৈতিক দলগুলো তীব্র প্রতিবাদ জানিয়েছে। তারা এই সিদ্ধান্তকে দেশের অর্থনীতি ও সার্বভৌমত্বের জন্য হুমকি হিসেবে দেখছেন।


চট্টগ্রাম বন্দর সংযুক্ত শ্রমিক–কর্মচারী ফেডারেশন অভিযোগ করেছে, দেশি–বিদেশি মাফিয়ারা বন্দরের বিভিন্ন স্থাপনা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার ষড়যন্ত্র করছে। সংগঠনের সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার হুঁশিয়ারি দিয়েছেন, বন্দর পরিচালনার ভার বিদেশিদের হাতে দিলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।


বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর আমির ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী বলেছেন, এনসিটি টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র রুখে দিতে হবে। তিনি জানান, এনসিটি টার্মিনাল চট্টগ্রাম বন্দরের মূল আয়ের উৎস, যা গত অর্থবছরে ১,৩৬৭ কোটি টাকা আয় করেছে। টার্মিনালটি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিজস্ব অর্থায়নে নির্মিত এবং বর্তমানে স্বয়ংসম্পূর্ণ।


চট্টগ্রাম মহানগর জামায়াতের সংবাদ সম্মেলনে জানানো হয়, এনসিটি টার্মিনাল দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। এই টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দিলে দেশের রাজস্ব হ্রাস পাবে, শ্রমিকদের চাকরি হারানোর ঝুঁকি থাকবে এবং রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। চট্টগ্রাম বন্দর পরিচালনা বিদেশিদের হাতে দিলে প্রতিরোধ কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিক নেতা তসলিম উদ্দীন সেলিম। তিনি বলেন, বন্দর পরিচালনার দায়িত্ব বিদেশিদের হাতে গেলে শ্রমিকদের স্বার্থ ক্ষুণ্ন হবে এবং দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে।


বক্তারা দাবি করেছেন, চট্টগ্রাম বন্দরের পরিচালনা দেশীয় ব্যবস্থাপনায় রাখতে হবে এবং বিদেশিদের হাতে তুলে দেওয়ার যে কোনো পরিকল্পনা বাতিল করতে হবে। তারা হুঁশিয়ারি দিয়েছেন, দাবি মানা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।



এ পাতার আরও খবর

দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর? চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর?
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)