মঙ্গলবার, ৬ মে ২০২৫
প্রথম পাতা » রাজনীতি » অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষের সমর্থন প্রত্যাহার এবং নতুন তত্ত্বাবধায়ক সরকারের দাবি জানালেন বাংলাদেশ ইনকিলাব
অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষের সমর্থন প্রত্যাহার এবং নতুন তত্ত্বাবধায়ক সরকারের দাবি জানালেন বাংলাদেশ ইনকিলাব
পক্ষকাল সংবাদ ডেস্ক:![]()
অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে থাকা সমর্থন প্রত্যাহার ও নতুন তত্ত্বাবধায়ক সরকারের দাবি জানিয়ে বিবৃতি জানিয়েছেন আহ্বায়ক - বাংলাদেশ ইনকিলাব পার্টি
সমন্নয়ক সদস্য - ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্য ও সর্বদলীয় ছাত্র ঐক্য নেতা।
রাজনৈতিক বিশ্লেষক ও নাগরিক আন্দোলনের সংগঠক আহম্মেদ শাকিল বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে সমর্থন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। তিনি সরকারের উপদেষ্টা পরিষদকে ‘এনালগ’ আখ্যা দিয়ে বলেন, এই সরকার দেশের জনগণ ও রাজনৈতিক দলগুলোকে বিপদের মুখে ফেলেছে। তিনি বলেন, আজ থেকে আমরা এই সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করছি এবং এখন থেকে তাদের বিরোধিতা করব।
শাকিল অভিযোগ করেন, বর্তমান সরকারের উপদেষ্টা আসিফ নজরুল ও তার সহযোগীরা আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য সমঝোতা করেছেন। তিনি বলেন, বিপ্লবের ৮ মাস পর এখন লীগ স্বাভাবিক হতে চলছে। চুনোপুটি গ্রেফতার হচ্ছে, রুই কাতলা লীগ সন্ত্রাসীরা টাকা দিয়ে পালিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, “সন্ত্রাসীরা জামিনে বের হয়ে আরও হিংস্রভাবে সন্ত্রাস করছে।
তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার সমালোচনা করে বলেন, “বাটপার স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য নিম্নমানের, হাস্যকর। তিনি দেশে আইন-শৃঙ্খলা ফিরিয়ে আনতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। তিনি অভিযোগ করেন, প্রশাসনে এখন বিভিন্ন কোটা ভিত্তিক নিয়োগ হচ্ছে, এবং যারা বিপ্লবের নেতৃত্ব দিয়েছেন তারা অবহেলিত।
শাকিল বলেন, বর্তমান এই যন্তর মন্তর সরকারের হাত থেকে মুক্তি চায় জনগণ। তিনি দ্রুত এই অন্তর্বর্তীকালীন সরকার সরিয়ে নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠনের আহ্বান জানান।




জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই নারী
বিএনেসবি চক্ষু হাসপাতালের ঘটনায় বিএনপি’র পাঁচ নেতাকে শোকজ
ইরান যুদ্ধে বাংলাদেশের পররাষ্ট্রনীতির “দেউলিয়াত্ব” উন্মোচিত পাকিস্তানের সহায়তা কামনা খলিলুর’র
হরমুজ বন্ধ করে ইরানের ঘোষণা: সতর্ক করেছিলাম কিন্তু শোননি, এখন উপভোগ কর
বিএনপি মহাসচিব পদে পরিবর্তন: অবসরে যাচ্ছেন মির্জা ফখরুল
রিমান্ড ও জামিন নামঞ্জুর, আদালত প্রাঙ্গণে হোঁচট খেলেন শিরীন শারমিন চৌধুরী
কূটনৈতিক শুভেচ্ছা নাকি কৌশলগত শর্ত?
সম্পাদকীয় দল, দালাল বিতর্ক ও ব্যবসায়ীকরণ—কোথায় যাচ্ছে বিএনপি
ফাঁস হওয়া নথিতে ৬৪ ডিসির রাজনৈতিক পরিচয়: ‘নিরপেক্ষ’ প্রশাসনে দলীয়করণের ছায়া
আব্দুর রাজ্জাকের মতামত :পতনের পর আত্মসমালোচনার সময়