শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ন ১৪৩৩

Daily Pokkhokal
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
প্রথম পাতা » অর্থনীতি » আরিচার নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ আর কত দুর্নীতি করলে টনক নড়বে নৌ-মন্ত্রণালয়ের
প্রথম পাতা » অর্থনীতি » আরিচার নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ আর কত দুর্নীতি করলে টনক নড়বে নৌ-মন্ত্রণালয়ের
১৮ বার পঠিত
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আরিচার নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ আর কত দুর্নীতি করলে টনক নড়বে নৌ-মন্ত্রণালয়ের

এম এ মাইকেলঃ---

আরিচার নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ আর কত দুর্নীতি করলে টনক নড়বে নৌ-মন্ত্রণালয়ের

* দুর্নীতি টাকার ভাগ ড্রেজিং বিভাগ’র কর্মকর্তাদেরকেও দিতে হয়

* আরিচা ড্রেজার বেইজের তেল কারসাজির মাধ্যমে বিপুল অর্থ আত্মসাৎ

* মেরামতের নামে রাষ্ট্রের বিপুল টাকা আত্মসাৎ

* অংশীদারিত্বের ভিত্তিতে ঠিকাদারি

* ৪% কমিশন

* নিজস্ব ঠিকাদারি সিন্ডিকেট

* রাজধানী ঢাকায় একাধিক ফ্ল্যাট

* দুর্নীতির ডিজিটাল বাদশা খ্যাত মজনু মিয়ার বিশ্বস্ত সহচর

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) যেন স্বর্ণের খনি এই প্রতিষ্ঠানে চাকরির সুবাদে অনেকেই হাতে পেয়ে যায় আলাদিনের চেরাগ ঘষা দিলেই শুধু টাকা, ইতিপূর্বেও এমএমই  বিভাগের দায়িত্বে থাকা অনেক প্রকৌশলী শত শত কোটি টাকার দুর্নীতি করে কামিয়াছেন।এইবার বেরিয়ে আসলো বিআইডব্লিউটিএ আরিচা ড্রেজার বেইজ ও ড্রেজিং বিভাগ এর যান্ত্রিক শাখার একচ্ছত্র নিয়ন্ত্রক নির্বাহী প্রকৌশলী মোঃ আবু সাঈদ এর নাম। দুর্নীতির ডিজিটাল বাদশা খ্যাত প্রকৌশলী মজনু মিয়ার বিশ্বস্ত সহচর সু-চতুর আরিচার নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ  অনিয়ম দুর্নীতি ভুয়া কাগজপত্রে বিল বানিয়ে  রাষ্ট্রের কাড়ি কাড়ি টাকা  আত্মসাৎ এর মাধ্যমে রাজধানী ঢাকায় নামে বেনামে বিপুল পরিমাণ সম্পদ গড়ে তোলার অভিযোগ পাওয়া গিয়াছে। অভিযোগের সূত্র ধরে অনুসন্ধানে গিয়ে আরিচা ড্রেজার বেইজ অফিসের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীদের সাথে (পরিচয় গোপন রেখে) কথা বলে পাওয়া নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ এর অনিয়ম-দুর্নীতি ও দুর্নীতির চুম্বক অংশ নৌ-পরিবহন মন্ত্রণালয়’র দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী,সচিব,বিআইডব্লিউটিএ চেয়ারম্যান,দুর্নীতি দমন কমিশন (দুদক)চেয়ারম্যান ও পাঠকদের মাঝে তুলে ধরা হলো:- প্রথমেই জেনে নেওয়া যাক ড্রেজার বেইজ’র কাজ কি,ড্রেজার বেইজ বা ড্রেজার ক্যাম্প হলো নদী খনন, রক্ষণাবেক্ষণ ও পরিচালনার কাজে নিয়োজিত ড্রেজারগুলোর জন্য একটি নির্দিষ্ট অপারেশনাল বা কার্যক্রম কেন্দ্র। বাংলাদেশে অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ড্রেজার বেইজ পরিচালনার কাজ করে থাকে।

• ড্রেজারের রক্ষণাবেক্ষণ ও মেরামত: নষ্ট হয়ে যাওয়া বা নিয়মিত রক্ষণাবেক্ষণের প্রয়োজনে ড্রেজার,কাটার,পাইপ এবং যন্ত্রাংশের ছোট-বড় মেরামত কাজ এই বেইজে করা হয়।

• নিরাপদ আশ্রয় ও ডকিং: বৈরী আবহাওয়া, প্রবল ঝড়-বাধা কিংবা কাজের অফ-সিজনে ড্রেজারগুলো নিরাপদে নোঙর করে বা ভিড়িয়ে রাখা হয়।

• জ্বালানি ও রসদ সরবরাহ: ড্রেজারের জন্য প্রয়োজনীয় ডিজেল, লুব্রিকেন্ট, গ্রিজ এবং অন্যান্য লজিস্টিক সামগ্রী এখান থেকে সরবরাহ করা হয়।

• কর্মচারীদের আবাসন ও বিশ্রাম: ড্রেজারে কর্মরত মাস্টার, ড্রাইভার, ইঞ্জিনিয়ার এবং অন্যান্য শ্রমিকদের থাকা, খাওয়া ও বিশ্রামের সুবিধা থাকে এই বেইজ ক্যাম্পে।

• স্পেয়ার পার্টস সংরক্ষণ (গুদামজাতকরণ): ড্রেজিং কাজের জন্য প্রয়োজনীয় পাইপ,ফ্লোটার,নাট-বল্টু ও যন্ত্রাংশের স্টক বা গুদাম এখানে রক্ষণাবেক্ষণ করা হয়।

• প্রশাসনিক কার্যক্রম ও তদারকি: নদীর নাব্যতা রক্ষা,খনন কাজের পরিকল্পনা এবং প্রকল্প বাস্তবায়নের তদারকি ও প্রশাসনিক কাজকর্ম এখান থেকে পরিচালিত হয়। আরিচা ড্রেজার বেইজ’র মতো একটি গুরুত্বপূর্ণ স্থানে নজিরবিহীন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে রাষ্ট্রের কাড়ি কাড়ি টাকা আত্মসাৎ করার পরেও দীর্ঘ ৬ বছরের অধিক সময় ধরে নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব পালন করে আসছেন যাহা নিয়ে খোদ আরিচা ডিভিশন ও বিআইডব্লিউটি প্রধান কার্যালয়’র সৎ বিচক্ষণ  ও নিষ্ঠাবান কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনুসন্ধানে আরো জানা যায় নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ  আরিচা ডিভিশনের ড্রেজারের তেল কারসাজির মাধ্যমে হাতিয়ে নিয়েছেন রাষ্ট্রের  কোটি কোটি টাকা। এছাড়াও ড্রেজার মেরামত এর নামে নিজস্ব ঠিকাদারি সিন্ডিকেটের মাধ্যমে ঠিকাদারদের লাইসেন্স এ কাজ নিয়ে ঠিকাদারের ৪% কমিশন দিয়ে নিজেই ঠিকাদারি কাজ করার মাধ্যমে রাষ্ট্রের বিপুল অর্থ হরির লুটের মাধ্যমে নিজের অনিয়ম-দুর্নীতির কোষাগার সম্পদশালী সমৃদ্ধ করেই চলছে অধ্যবধি। আরিচা ড্রেজার বেইজ’র একাধিক কর্মচারী কর্মকর্তার সাথে পরিচয় গোপন রেখে কথা বলে জানা যায় দুর্নীতিবাজ নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ বিভিন্ন ছলচাতুরির মাধ্যমে  তার নিজস্ব তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠান এর বাহিরে অন্য কোন ঠিকাদারকে আরিচা ড্রেজার বেইজের অংশগ্রহণ করা থেকে বিরত রেখেছেন দীর্ঘ বছর থেকে,এতে করে কাজের মান সর্বনিম্ন হওয়ার পরেও তার নিজস্ব ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর বিল উত্তোলন করে নেওয়ায় মাত্র কষ্ট হয় নাই কারণ প্রকৌশলী আবু সাঈদ যেখানে স্বয়ং ঠিকাদার! আরিচা ড্রেজার বেইজে আবু সাঈদ এর অনিয়ম দুর্নীতির অংশীদার তিনটি ঠিকাদারী প্রতিষ্ঠানগুলো হল (১) সৈয়দ ডক ইয়াড(২)বলাকা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ(৩) মা কর্পোরেশন উল্লেখ্য উত্তর তিনটি প্রতিষ্ঠানের সাথে তার অংশীদারিত্বের ভিত্তিতে ব্যবসা রয়েছে বলে তারা জানান।অনুসন্ধানে আরো জানা যায় বিআইডব্লিউটিএ’র প্রধান কার্যালয় ড্রেজিং বিভাগের প্রকৌশলী দুর্নীতির ডিজিটাল বাদশা খ্যাত মজনু মিয়ার আশীর্বাদে ড্রেজিং বিভাগের যান্ত্রিক শাখায় একচ্ছত্র আধিপত্য বিস্তার করছেন নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ। অনুসন্ধানে আরো জানা যায় আবু সাঈদ তার দীর্ঘ বছরের অনিয়ম দুর্নীতির টাকায় রাজধানী ঢাকার ধানমন্ডি জিগাতলা এলাকায় নামে বেনামে গড়ে তুলেছেন একাধিক ফ্ল্যাট,এমনকি বর্তমানে বসবাস করছেন ধানমন্ডি জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের পিছনে কয়েক কোটি টাকা মূল্যের আলিশান ফ্লাটে।প্রশ্ন জাগে নজিরবিহীন অনিয়ম-দূর্নীতির মাধ্যমে রাষ্ট্রের টাকা হরিরলুট করা আরিচা ড্রেজার বেইজের নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ এর মতো স্বঘোষিত দুর্নীতিবাজ ও তার পৃষ্ঠপোষকতাকারীরা কি আইনের ঊর্ধ্বেই থেকে যাবে? পরবর্তীতে এই সকল অভিযোগের বিষয়ে জানতে আরিচার ড্রেজার বেইজ এর নির্বাহী প্রকৌশলী আবু সাঈদের মুঠোফোনে খুদেবার্তা পাঠিয়ে ও ফোন দিয়ে যোগাযোগ করার চেষ্টা করা হলেও প্রথমে সাড়া পাওয়া না গেলেও পরবর্তীতে আবু সাঈদ প্রতিবেদকের মুঠোফোনে (হোয়াটসঅ্যাপে)ফোন দিয়ে বলেন আরিচা ড্রেজার বেইজের অনিয়ম দুর্নীতির টাকা সব তো আমি একা খাই না,দুর্নীতির টাকার ভাগ বিআইডব্লিউটিএ প্রধান কার্যালয় ড্রেজিং বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কেউ দিতে হয়,সাংবাদিক ভাই এইসব কথা বলে শেষ করা যাবে না তার চেয়ে ভালো আসেন একদিন দুজনে মিলে লাঞ্চ করি,,! প্রতিবেদক আবু সাঈদ এর কাছে বারবার জানতে চান আপনার বিরুদ্ধে পাওয়া অনিয়ম দুর্নীতির অভিযোগ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পদ কি মিথ্যা? প্রতিবেদকের এমন প্রশ্নের কোন উত্তর না দিয়ে তিনি আবারও প্রতিবেদককে লাঞ্চের দাওয়াত করেন। আরিচা ড্রেজার বেইজ নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ বারংবার প্রতিবেদকে লাঞ্চে দাওয়াত দিয়ে কি বুঝাতে চেয়েছেন না বোধগম্য নয়।

এহেন দুর্নীতিবাজ দেশ ও জাতির শত্রু,এদের বিরুদ্ধে নিরপক্ষ তদন্তের মাধ্যমে যথাযথ ব্যবস্থা গ্রহণ করলে বিআইডব্লিউটি এর মত প্রতিষ্ঠানে অনিয়ম দুর্নীতি অনেকাংশেই কমবে বলে বিশিষ্টজনরা মনে করেন।

আরিচা ড্রেজার বেইজ এর নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ এর অনিয়ম দুর্নীতি ও দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পদের অনুসন্ধান চলমান,,,,



এ পাতার আরও খবর

নারায়ণগঞ্জে প্রো-অ্যাকটিভ হাসপাতালে ডাক্তার ও নার্সের ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ নারায়ণগঞ্জে প্রো-অ্যাকটিভ হাসপাতালে ডাক্তার ও নার্সের ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)