শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
প্রথম পাতা » অপরাধ | অর্থনীতি » দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
![]()
এম এ মাইকেলঃ
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্জ্যব্যবস্থাপনা বিভাগের এসি ও ধানমন্ডি লেক খনন প্রকল্পের পিডি শফিউল্লাহ নিজের অনিয়ম-দূর্নীতির সাম্রাজ্যকে আরও বেগবান করার জন্য নিজের মনোনীত ঠিকাদার এর মাধ্যমে কোন প্রকার দরপত্র আহ্বান ছাড়াই নিয়ম-নীতি তোয়াক্কা না করে ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খনন কাজ শুরু করার অভিযোগ পাওয়া যায়। অভিযোগের সূত্র ধরে অনুসন্ধানে গিয়ে দেখা যায়/জানা যায় ৩.১০ কিলোমিটার’র ধানমন্ডি লেক এর গভীরতা আনুমানিক ২৫ থেকে ৩০ফিট কোথাও কোথাও তারও বেশি গভীরতা রয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানান। আরো দেখা যায় ভাসমান ড্রেজিং মেশিন দিয়ে ধানমন্ডি লেকের খনন কাজ করার সময় দেখা যায় ড্রেজার মেশিনে তেমন কোন মাটির অস্তিত্ব দেখা যায়নি। এই নিয়ে স্থানীয় বাসিন্দাদের অনেকেই এই লেক খনন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন। তারা প্রতিবেদককে বলেন ধানমন্ডি লেক খনন প্রকল্পের পরিচালক শফিউল্লাহ জনগণের টাকা আত্মসাৎ করার উদ্দেশ্যে বর্তমান সরকারকে বিতর্কিত করার জন্য কোন প্রকার দরপত্র আহবান করা ছাড়াই ২৬ কোটি টাকার এই প্রকল্পটি তার মনোনীত একজন ঠিকাদারকে কমিশন বাণিজ্যের মাধ্যমে কাজ দিয়ে উৎকোচ হালাল করার জন্য তড়িঘড়ি করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক ও স্থানীয় সংসদ সদস্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং নৌ-পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শেখ রবিউল ইসলাম উদ্বোধন করিয়ে নিতে সক্ষম হন।স্থানীয় বাসিন্দারা আরো বলেন সু-চতুর প্রকল্প পরিচালক শফিউল্লাহ তথ্য গোপন করার মাধ্যমে বর্তমান সরকার ও সরকার প্রধানকে বিতর্কিত করার লক্ষ্যে কোন প্রকার দরপত্র আহবান করা ছাড়াই ২৬ কোটি টাকা ব্যয় ধানমন্ডি লেকে খনন কাজ নিজের অনিয়ম দুর্নীতির মনোনীত ঠিকাদার’র মাধ্যমে বাস্তবায়নের জন্য সুকৌশলে দক্ষিণ সিটি কর্পোরেশন প্রশাসক ও মন্ত্রী মাধ্যমে উদ্বোধন করিয়ে নিন। বাসিন্দারা প্রকল্প পরিচালক শফিউল্লাহর এমন কার্যক্রমের বিরুদ্ধে তদন্তের মাধ্যমে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। প্রশ্ন জাগে প্রকল্প পরিচালক শফিউল্লাহ কি জবাবদিহিতার ঊর্ধ্বে? পরবর্তীতে এই সকল বিষয়ে জানতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বর্জ্য বিভাগের এসি ও ধানমন্ডি লেক খনন প্রকল্প পরিচালক শফিউল্লাহর মুঠোফোনে একাধিকবার ফোন দিয়ে এবং খুদেবার্তা পাঠানো হলেও কোন প্রকার সাড়া পাওয়া যায়নি।




মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর?
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে