শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | স্বাস্থ্য ও আইন » চাটখিল পৌরসভার তৃতীয় শ্রেণীর কর্মচারী দুলাল বলির হাতে আলাদিনের চেরাগ
চাটখিল পৌরসভার তৃতীয় শ্রেণীর কর্মচারী দুলাল বলির হাতে আলাদিনের চেরাগ
“”মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ”"
এম এ মাইকেলঃ
![]()
* নিজেকে নব্য জাতীয়তাবাদী চেতনার ধারক বাহক দাবী
* অনিয়ম দুর্নীতি ও ঠিকাদারীর নিজস্ব সিন্ডিকেট
* চাটখিল পৌরসভায় বেশ কয়েকটি দোকান
* ৪০ লক্ষ টাকা ব্যয় করে বড় ছেলেকে প্রবাসে
* উপজেলা গেটের ভিতরে কোটি টাকার জায়গা
* পলাতক জাহাঙ্গীর ও মহম্মদ উল্লাহর বিশ্বস্ত সহচর
নোয়াখালী জেলার চাটখিল পৌরসভার তৃতীয় শ্রেণীর কর্মচারী দুলাল বলির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতি ও দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদ মালিক হওয়ার অভিযোগ পাওয়া গিয়াছে। অভিযোগ সূত্রে জানা যায় চাটখিল পৌরসভার সহকারি কর আদায়কারী দুলাল বলি বিগত আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রীর স্বঘোষিত এপিএস দাবিদার মহা দুর্নীতিবাজ পলাতক জাহাঙ্গীর আলম ও চাটখিল পৌরসভার সাবেক মেয়র মহম্মদ উল্লাহর ছত্রছায়ায় অনিয়ম দুর্নীতির মাধ্যমে গড়ে তুলেছেন বিপুল সম্পদ। কিন্তু ৫ ই আগস্ট-২০২৪ ইং তারিখে আওয়ামী লীগ সরকারের পতনের পর পৌরসভায় নিজের অনিয়ম দুর্নীতির সাম্রাজ্যকে আরো বেগবান করার জন্য রাতারাতি বোল পাল্টিয়ে জাতীয়তাবাদী চেতনার জার্সি গায়ে জড়িয়েছেন।উল্লেখ্য সু-চতুর দুর্নীতিবাজ দুলাল বলি বিগত আওয়ামী লীগ সরকারের সময় সরকারি চাকরি বিধি বিধান অমান্য করে প্রকাশ্য আওয়ামী লীগের দলীয় বিভিন্ন জনসভায় বক্তব্য রাখেন তার সেই সময়ের বক্তব্যের বেশ কিছু ছবি জাতীয় দৈনিক পক্ষ কালের হাতে রয়েছে। অভিযোগসূত্র আরও জানা যায় গত কয়েকদিন আগে চাটখিল উপজেলার ও চাটখিল পৌরসভা ক্ষমতাসীন দল বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দুলাল বলির বিগত আওয়ামী লীগ সরকারের আমলের অনিয়ম দুর্নীতি ও বিভিন্ন ঠিকাদারি কাজে সরাসরি অংশগ্রহণ করার বিষয়ে প্রতিবাদ জানিয়ে স্থানীয় গণমাধ্যমে বক্তব্য প্রদান করেন মুহূর্তেই ক্ষমতাশীল দলের নেতাকর্মীদের সেই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে । বক্তব্যে ক্ষমতাসীন দল বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বলেন পৌরসভার সহকারী কর আদায়কারী মহা দুর্নীতিবাজ দুলাল বলি অতীতের ন্যায় বর্তমানেও ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত চাটখিল পৌরসভায় অনিয়ম-দুর্নীতি ও ঠিকাদারি কাজে সরাসরি অংশগ্রহণ করছেন যাহা চাটখিল-সোনাইমুড়ি আসনের বর্তমান সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন ও বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করছে তাই অচিরেই এই অনুপ্রবেশকারী মহা দুর্নীতিবাজ দুলাল বলির বিরুদ্ধে যথাযত ব্যবস্থা গ্রহণের আহবান জানান দলীয় নেতা কর্মীরা।অভিযোগ সূত্রে আরো জানা যায় দুলাল বলি রাজধানী ঢাকায় একাধিক ফ্ল্যাট ও চাটখিল পৌরসভার মাছ বাজারে দোকান,সবজি বাজারে দোকান,মাংসের দোকান উপজেলা গেটের ভিতর কোটি টাকা মূল্যের জায়গা সহ চাটখিল পৌরসভা ও চাটখিল উপজেলার বিভিন্ন স্থানে নামে বেনাম রয়েছে বিপুল পরিমাণ সম্পদ। এছাড়াও গত কয়েক মাস আগে দুলাল বলি তার বড় ছেলে শওকত আজিজ কে আনুমানিক ৪০ লক্ষ টাকা খরচ করে আমেরিকার উদ্দেশ্যে পাঠান বর্তমানে ছেলে ব্রাজিলের অবস্থান করছেন বলে সূত্র জানায়। চাটখিল পৌরসভার তৃতীয় শ্রেণীর কর্মচারী দুলাল বলির বিষয়ে স্থানীয় পৌরসভা বাসীদের বেশ কয়েকজনের সাথে কথা বলে জানা যায় দুলাল বলি বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সাবেক প্রধানমন্ত্রীর স্বঘোষিত এপিএস দাবিদার মহা দুর্নীতিবাজ জাঙ্গীর আলম ও চাটখিল পৌরসভার সাবেক মেয়র এর ছত্রছায়া হাতে পেয়ে যান আলাদিনের চেরাগ,সেই আলাদিনের চেরাগের কারিশমায় চাটখিল পৌরসভা চাটখিল উপজেলা একচ্ছত্র আধিপত্য বিস্তার করে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে হাতিয়ে নেন কাড়ী কাড়ী টাকা গড়ে তুলেন নামে বেনামে বিপুল সম্পদ।স্থানীয় বাসিন্দারা আক্ষেপ করে এই প্রতিবেদককে বলেন ৫ই আগস্ট ২০২৪ সরকার পরিবর্তন হলেও দুলাল বলি অনিয়ম দুর্নীতির মাত্রা কমেনি বরঞ্চ বেড়েছে যাহা অত্যন্ত দুঃখজনক। চাটখিল পৌরসভা সংলগ্ন আবুল কাশেম নামে এক প্রবীণ প্রতিবেদককে বলেন দুলাল বলি বিগত আওয়ামী লীগ সরকারের সময় মহা দুর্নীতিবাজ জাহাঙ্গীর আলম ও পৌরসভার সাবেক মেয়র মহম্মদ উল্লাহর রাজনৈতিক প্রতিটি কর্মসূচির অগ্রভাগে থেকে জ্বালাময়ী বক্তব্য প্রদান করতেন সেই দুলাল বলি আওয়ামী লীগের জার্সি বদল করে বর্তমান বিএনপির সক্রিয় অংশগ্রহণ করছেন যার কারণে ১৭ বছর আওয়ামী লীগ সরকারের জেল জুলুম নির্যাতন সহ্যকারী ত্যাগী স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের মাঝে তীব্র অসন্তোষ দেখা দিচ্ছে।প্রবীণ আবুল কাসেম আরো বলেন আমাদের বর্তমান সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন সাহেব এর কাজে অনুরোধ করব এই মহা দুর্নীতিবাজ সাবেক প্রধানমন্ত্রীর স্বঘোষিত এপিএস দাবিদার পলাতক জাহাঙ্গীর আলম ও চাটখিল পৌরসভার সাবেক মেয়র মহম্মদ উল্লাহর বিশ্বস্ত সহচর চাটখিল পৌরসভার সহকারী কর আদায়কারী নব্য জাতীয়তাবাদী চেতনার ধারক-বাহক দাবিদার দুলাল বলির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে ত্যাগী নেতাকর্মীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এতে করে একদিকে দল উপকৃত হবে অন্যদিকে চাটখিল পৌরসভা থেকে দুর্নীতি নির্মূল হবে।
পরবর্তীতে এই সকল অনিয়ম দুর্নীতি ও দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পদের বিষয়ে জানতে চাটখিল পৌরসভার সহকারী কর আদায়কারী দুলাল বলির মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি প্রতিবেদককে বলেন আমি এখন একটু ব্যস্ত আছি আল্প কিছু সময় পরে আপনাকে ফোন দিচ্ছি।প্রতিবেদক দীর্ঘ সময় পর আবারও বক্তব্য জানতে দুলাল বলির মুঠোফোন ফোন দিলে তিনি বলেন আমি এখন ব্যস্ত আছি এবং আমার এক ভাই সাংবাদিক আমি আমার ভাই এর সাথে আলোচনা করে আপনাকে ফোন দিবো এই বলে মুঠোফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এহেন দুর্নীতিবাজদের জাতির শত্রু।
দুলাল বলির নজির বিহীন অনিয়ম দুর্নীতি ও দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পদের অনুসন্ধান চলমান,,,,,,,




নারায়ণগঞ্জে প্রো-অ্যাকটিভ হাসপাতালে ডাক্তার ও নার্সের ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর?
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ