শিরোনাম:
ঢাকা, বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

Daily Pokkhokal
বুধবার, ৪ নভেম্বর ২০২৬
প্রথম পাতা » অপরাধ | বিনোদন » ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার
প্রথম পাতা » অপরাধ | বিনোদন » ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার
০ বার পঠিত
বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার

তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কার মধ্যে জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি নিতে শুরু করেছে ব্রিটেন। সম্ভাব্য যুদ্ধ, সাইবার হামলা কিংবা জাতীয় নিরাপত্তা সংকটের কথা মাথায় রেখে সাধারণ নাগরিকদের পাশাপাশি দেশটির সর্বোচ্চ নিরাপত্তার কারাগারগুলোকেও প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এসব কারাগারে রয়েছে সিরিয়াল কিলার, ধর্ষকসহ ব্রিটেনের সবচেয়ে ভয়ংকর অপরাধীরা।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি স্টার-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ বা বড় ধরনের জাতীয় সংকট দেখা দিলে কারাগারগুলোতে বন্দিদের খাবার, বিশুদ্ধ পানি এবং প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ অব্যাহত রাখা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। কারাগারগুলোতে আগে থেকেই বন্দির সংখ্যা ধারণক্ষমতার কাছাকাছি থাকায় জরুরি পরিস্থিতিতে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

প্রতিবেদনে কারাগারের একজন অভ্যন্তরীণ সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, বর্তমানে ব্রিটেনের কারাগারগুলো প্রায় পূর্ণ। জায়গার সংকট এতটাই বেশি যে কিছু বন্দিকে আগাম মুক্তি দেওয়ার ঘটনাও ঘটেছে। এমন পরিস্থিতিতে শত শত টিনজাত খাবার কিংবা বন্দিদের পান করা ও গোসলের জন্য প্রয়োজনীয় পানি মজুত করার পর্যাপ্ত জায়গা নেই। বিষয়টি নিয়ে কারা কর্তৃপক্ষের ভেতরে উদ্বেগ রয়েছে।

ওই সূত্র আরও জানিয়েছে, বড় ধরনের যুদ্ধ শুরু হলে বর্তমান বন্দির সংখ্যা নিয়ে কারাগার পরিচালনা করা কঠিন হয়ে পড়তে পারে। সে ক্ষেত্রে অনেক বন্দিকে আগাম মুক্তি দেওয়ার সম্ভাবনাও রয়েছে বলে কারা সংশ্লিষ্টদের মধ্যে আলোচনা চলছে। তবে এটি কোনো আনুষ্ঠানিক সরকারি সিদ্ধান্ত নয়।

এদিকে ব্রিটিশ সরকার সাধারণ নাগরিকদেরও জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছে। সরকারের ‘বি রেডি’ (Be Ready) নামের প্রচারাভিযানের আওতায় আগামী তিন বছর ধরে পরিবারগুলোকে জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সরকারি পরামর্শ অনুযায়ী, সম্ভাব্য সংকটের কথা মাথায় রেখে প্রতিটি পরিবারের অন্তত তিন দিনের প্রয়োজনীয় নগদ অর্থ, বোতলজাত পানি এবং টিনজাত খাবার ঘরে রাখা উচিত। সাইবার হামলা কিংবা অন্য কোনো জরুরি পরিস্থিতিতে দৈনন্দিন পরিষেবা ব্যাহত হলে এসব সামগ্রী কাজে আসতে পারে।

প্রতিবেদনে বলা হয়েছে, সরকারের নতুন নির্দেশনা প্রকাশের পর টিনজাত খাবার, ব্যাটারি ছাড়াই চালানো যায় এমন রেডিও এবং টর্চলাইটের বিক্রি বেড়েছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও যুদ্ধ পরিস্থিতির অবনতির সঙ্গে সঙ্গে কিছু বন্দিকে আগাম মুক্তি দেওয়া হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। জাতীয় নিরাপত্তা সংকট মোকাবিলায় ব্রিটিশ বিচার মন্ত্রণালয়ের গোপন ও হালনাগাদ জরুরি পরিকল্পনা রয়েছে বলেও ধারণা করা হচ্ছে। তবে এসব পরিকল্পনার বিস্তারিত প্রকাশ করেনি মন্ত্রণালয়।

এ বিষয়ে ব্রিটিশ কারা কর্তৃপক্ষের একজন মুখপাত্র জানিয়েছেন, সম্ভাব্য যেকোনো ধরনের সংকট বা পরিষেবা বিঘ্ন মোকাবিলায় কারাগারগুলোর আগে থেকেই সুপ্রতিষ্ঠিত পরিকল্পনা রয়েছে। জরুরি পরিস্থিতিতেও বন্দিদের খাবার সরবরাহ অব্যাহত রাখা নিশ্চিত করা হবে।

সূত্রঃ ডেইলি স্টার ইউকে



এ পাতার আরও খবর

চাটখিল পৌরসভার তৃতীয় শ্রেণীর কর্মচারী দুলাল বলির হাতে আলাদিনের চেরাগ চাটখিল পৌরসভার তৃতীয় শ্রেণীর কর্মচারী দুলাল বলির হাতে আলাদিনের চেরাগ
নারায়ণগঞ্জে প্রো-অ্যাকটিভ হাসপাতালে ডাক্তার ও নার্সের ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ নারায়ণগঞ্জে প্রো-অ্যাকটিভ হাসপাতালে ডাক্তার ও নার্সের ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর? চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর?
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)