রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
প্রথম পাতা » » আইইবি নির্বাচনে বিপুল ভোটে সহ-সভাপতি নির্বাচিত হলেন সওজ-এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম. আজাদ রহমান
আইইবি নির্বাচনে বিপুল ভোটে সহ-সভাপতি নির্বাচিত হলেন সওজ-এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম. আজাদ রহমান
এম এ মাইকেলঃ![]()
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর ২০২৬ সালের নির্বাচনে (২০২৭–২০২৮ মেয়াদ) বিএনপিপন্থী হলুদ প্যানেল থেকে বিপুল ভোটে বিজয় অর্জন করে সহ-সভাপতি (সেবা ও কল্যাণ) পদে নির্বাচিত হয়েছেন সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ), ঢাকায় কর্মরত অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রকৌশলী এ. কে. এম. আজাদ রহমান।
দীর্ঘদিনের পেশাগত অভিজ্ঞতা,সাংগঠনিক দক্ষতা,নেতৃত্বের গুণাবলি এবং প্রকৌশলী সমাজের সঙ্গে নিবিড় সম্পৃক্ততার মধ্য দিয়ে তিনি নিজেকে একজন অভিজ্ঞ সংগঠক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। কর্মজীবনের পাশাপাশি বিভিন্ন পেশাজীবী,সামাজিক ও সাংগঠনিক প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আইইবির বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন এবং প্রকৌশলীদের কল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিজ্ঞতা তাঁর এই নির্বাচনী বিজয়কে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে।
শিক্ষাজীবন ও কর্মজীবনের পরিচিতি
প্রকৌশলী এ. কে. এম. আজাদ রহমান রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (RUET) থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি অর্জন করেন।
বর্তমানে তিনি সড়ক ও জনপথ অধিদপ্তর (RHD), ঢাকায় অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে কর্মরত রয়েছেন। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি তিনি বিভিন্ন প্রকৌশলী ও পেশাজীবী সংগঠনের নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
তিনি সড়ক ও জনপথ অধিদপ্তর প্রকৌশলী সমিতির সভাপতি এবং (সওজ) ইঞ্জিনিয়ার্স ক্লাবের সভাপতি। পাশাপাশি ১৮তম বিসিএস ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ১৮তম বিসিএস ফোরাম, বরিশাল বিভাগের সভাপতির দায়িত্বও পালন করেন।
আইইবির সাংগঠনিক কর্মকাণ্ডে দীর্ঘ পথচলা
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশে তাঁর রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা ও সম্পৃক্ততা। আইইবির সাংগঠনিক কাঠামোর বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করে তিনি সংগঠনের কার্যক্রমের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত রয়েছেন।
তিনি ২০০০–২০০১, ২০০২–২০০৩ এবং ২০০৬–২০০৭ মেয়াদে আইইবি ঢাকা কেন্দ্রের কেন্দ্রীয় কাউন্সিল সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া ২০০০–২০০১ মেয়াদে ঢাকা কেন্দ্রের স্থানীয় কাউন্সিল সদস্য এবং ২০০৩–২০০৪ মেয়াদে আইইবি চাঁদপুর সাব-সেন্টারের সম্পাদক ছিলেন।
আইইবির বিভিন্ন গুরুত্বপূর্ণ কমিটি ও সাংগঠনিক কর্মকাণ্ডেও তাঁর সক্রিয় সম্পৃক্ততা রয়েছে। তাঁর উল্লেখযোগ্য দায়িত্ব ও পরিচিতিগুলো নিম্মে তুলে ধরা হলো—
১। কেন্দ্রীয় কাউন্সিল সদস্য, ঢাকা কেন্দ্র, আইইবি (২০০০–২০০১, ২০০২–২০০৩ ও ২০০৬–২০০৭)।
২। স্থানীয় কাউন্সিল সদস্য, ঢাকা কেন্দ্র, আইইবি (২০০০–২০০১)।
৩। সম্পাদক, চাঁদপুর সাব-সেন্টার, আইইবি (২০০৩–২০০৪)।
৪। সভাপতি, সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) প্রকৌশলী সমিতি।
৫। সভাপতি,সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) ইঞ্জিনিয়ার্স ক্লাব।
৬। সহ-সভাপতি, ১৮তম বিসিএস ফোরাম কেন্দ্রীয় কমিটি।
৭। সাবেক সভাপতি, ১৮তম বিসিএস ফোরাম, বরিশাল বিভাগ।
৮। সহ-আহ্বায়ক, রুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশন।
৯। আজীবন সদস্য, ইঞ্জিনিয়ার্স রিক্রিয়েশন সেন্টার, আইইবি।
১০। সদস্য, অফিসার্স ক্লাব, ঢাকা।
১১। সদস্য, সার্ভিস অ্যান্ড ওয়েলফেয়ার কমিটি, আইইবি।
১২। সদস্য, পরীক্ষা কমিটি, আইইবি।
১৩। সদস্য, ক্রয়নীতি প্রণয়ন কমিটি, ইএসসিবি, আইইবি।
১৪। সাবেক সদস্য, আবেদন ও সদস্যপদ কমিটি, আইইবি।
১৫। আইইবির বিভিন্ন কমিটির সাবেক সদস্য।
ছাত্রজীবন থেকেই নেতৃত্ব ও সাংগঠনিক সম্পৃক্ততা
প্রকৌশলী এ. কে. এম. আজাদ রহমানের নেতৃত্ব ও সাংগঠনিক কর্মকাণ্ডের অভিজ্ঞতা শুরু হয় ছাত্রজীবন থেকেই। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে তিনি ছাত্র সংসদের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
১৯৯৩ সালে তিনি রুয়েট কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হন। এর আগে ১৯৮৯–১৯৯০ মেয়াদে শহীদ আব্দুল হামিদ হল ছাত্র সংসদের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
ছাত্রজীবনের এই সাংগঠনিক অভিজ্ঞতা পরবর্তী সময়ে তাঁর পেশাগত ও সামাজিক নেতৃত্বের পথচলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
এ ছাড়া সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে তাঁর সম্পৃক্ততার মধ্যে রয়েছে—
১। সাবেক সহ-সভাপতি (ভিপি), রুয়েট কেন্দ্রীয় ছাত্র সংসদ (১৯৯৩)।
২। সাবেক সাধারণ সম্পাদক, শহীদ আব্দুল হামিদ হল ছাত্র সংসদ, রুয়েট (১৯৮৯–১৯৯০)।
৩। নির্বাহী সদস্য, টাঙ্গাইল জেলা সমিতি।
৪। নির্বাহী সদস্য, বৃহত্তর ময়মনসিংহ সমিতি।
নতুন দায়িত্বে নতুন প্রত্যাশা
আইইবির সহ-সভাপতি (সেবা ও কল্যাণ) পদটি প্রকৌশলী সমাজের সেবা, পারস্পরিক সহযোগিতা, কল্যাণমূলক উদ্যোগ এবং পেশাগত স্বার্থসংশ্লিষ্ট কর্মকাণ্ডের সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত। ফলে এ পদে তাঁর নির্বাচিত হওয়া প্রকৌশলী সমাজের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।
দীর্ঘদিনের কর্মজীবনের অভিজ্ঞতা,আইইবির সাংগঠনিক কার্যক্রমে পূর্ববর্তী সম্পৃক্ততা এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি নতুন দায়িত্বে কার্যকর ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করছেন তাঁর সহকর্মী, শুভানুধ্যায়ী ও প্রকৌশলী সমাজের সদস্যরা।
বিশেষ করে প্রকৌশলীদের মধ্যে ঐক্য ও সম্প্রীতি জোরদার করা, পেশাগত মর্যাদা ও স্বার্থ সংরক্ষণ, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সেবা ও কল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল করার ক্ষেত্রে তাঁর নেতৃত্ব গুরুত্বপূর্ণ অবদান রাখবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর ২০২৭–২০২৮ মেয়াদের নির্বাচনে বিএনপিপন্থী হলুদ প্যানেল থেকে সহ-সভাপতি (সেবা ও কল্যাণ) পদে বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় প্রকৌশলী এ. কে. এম. আজাদ রহমানকে প্রকৌশলীরা আন্তরিক অভিনন্দন ও প্রাণঢালা শুভেচ্ছা জানিয়েছেন।
তাঁর এই বিজয় হোক প্রকৌশলী সমাজের ঐক্য, পেশাগত উন্নয়ন, সেবা ও কল্যাণে আরও বৃহত্তর ভূমিকা রাখার নতুন অনুপ্রেরণা। নতুন দায়িত্বে তাঁর কর্মপরিধি আরও বিস্তৃত হোক, নেতৃত্বের মাধ্যমে উপকৃত হোক প্রকৌশলী সমাজ—এই প্রত্যাশা।




ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার
সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?