বুধবার, ৬ মে ২০২৬
প্রথম পাতা » অপরাধ | ব্রেকিং নিউজ | রাজনীতি » ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি
ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি
![]()
পক্ষকাল ডেস্ক সংবাদ : যশোরের বেনাপোল-শার্শা সীমান্ত দিয়ে ভারত থেকে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সতর্কাবস্থা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ভারতের পশ্চিমবঙ্গসহ বিভিন্ন রাজ্যে বিধানসভা নির্বাচনের ভোট গণনা ও রাজনৈতিক পরিস্থিতির কারণে সীমান্ত এলাকায় অস্থিরতা ও অনুপ্রবেশের আশঙ্কায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিজিবি সূত্র জানায়, যশোর ৪৯ ও ২১ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন বেনাপোলের বিভিন্ন গুরুত্বপূর্ণ সীমান্ত পয়েন্টে (পুটখালী, ধান্যখোলা, ঘিবা, গোগা, রঘুনাথপুর, সাদিপুরসহ) টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। স্থলপথ, রেলপথ ও বন্দর এলাকায় তল্লাশি জোরদার করা হয়েছে। বেড়াবিহীন ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বিশেষ নজরদারি চলছে।
বিজিবির এক কর্মকর্তা বলেন, “সীমান্তের সব ইউনিটকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে। যেকোনো অবৈধ অনুপ্রবেশ বা চোরাচালান প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয় সূত্রে জানা যায়, নির্বাচনী ফলাফল ঘিরে ভারতে সম্ভাব্য অস্থিরতার কারণে ‘পুশইন’ বা অনুপ্রবেশের আশঙ্কা বেড়েছে। এর আগেও বিভিন্ন সময়ে রাজনৈতিক কারণে সীমান্তে সতর্কতা জারি করা হয়েছে।
বিজিবি সাধারণ নাগরিকদের সীমান্ত এলাকায় সতর্কতা অবলম্বন এবং কোনো সন্দেহজনক তৎপরতা দেখলে সংশ্লিষ্ট ক্যাম্পে জানানোর অনুরোধ জানিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি নিয়মিত টহল অব্যাহত রেখেছে।




“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়