শিরোনাম:
ঢাকা, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
বৃহস্পতিবার, ৮ আগস্ট ২০১৯
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » হিজড়া সম্প্রদায় এক সদস্য চাকরি পেলেন স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » হিজড়া সম্প্রদায় এক সদস্য চাকরি পেলেন স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে
৪৫৬ বার পঠিত
বৃহস্পতিবার, ৮ আগস্ট ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হিজড়া সম্প্রদায় এক সদস্য চাকরি পেলেন স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে

পক্ষকাল সংবাদ-

বাংলাদেশের সমাজে হিজড়া সম্প্রদায়ের মানুষের স্বীকৃতি ও গ্রহণযোগ্যতা তৈরিতে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর অংশ হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের রাষ্ট্রীয় বাসভবনে কেয়ারটেকার হিসেবে নিয়োগ পেয়েছেন হিজড়া সম্প্রদায়ের একজন সদস্য।

চার মাস ধরে চাকরি খুঁজছিলেন রিয়াদি শামস। কিন্তু হিজড়া হওয়ায় এটি তার জন্য কঠিন হয়ে পড়ে। দীর্ঘ সংগ্রামের পর তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর রাষ্ট্রীয় বাসভবনে একজন পরিচ্ছন্নতাকর্মীর চাকরি পান।

‘আমি এখানে এসে কাজ করতাম। প্রথমে মনে করেছিলাম, হয়তো সমাজের সবার মতো এখানেও সেই আচরণটিই আমি পাবো। প্রকৃতপক্ষে আমি এ আচরণটি পাইনি এখান থেকে।’

চার বছর আগে নিজ পরিবারের সদস্যরা রিয়াদিকে পরিত্যাগ করে। তবে সাফল্য অর্জনের জন্য কাজ চালিয়ে যান তিনি। হিসাববিজ্ঞানে ডিগ্রি লাভ করেন। কিন্তু কাজ শুরুর পর উপহাসের শিকার হয়ে কাজটি হারাতে হয় তাকে।

রিয়াদি শামস বলেন, যখন আমি একটা কাজে গিয়েছি তখন আশেপাশের লোকেরা হাসাহাসি করছিল, কটূক্তি করছিল। এটি ছিল একটি  বিষাক্ত পরিবেশ।

এখন অবশ্য তার পরিস্থিতির ইতিবাচক পরিবর্তন হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের রাষ্ট্রীয় বাসভবনে তিনি একজন সুপরিচিত মুখ। এখানকার অন্য কর্মীরাও তাকে স্বাভাবিকভাবে গ্রহণ করেছে।

রেফাত নামের একজন নারী পুলিশ সদস্য জানালেন, হিজড়া সম্প্রদায়ের এ সদস্য ভালোভাবেই কাজ করছেন। তার চলাফেরা, ব্যবহারও অনেক ভালো। সবার সঙ্গে মিলেমিশে থাকেন।

স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে কর্মরত অন্যদেরও পড়াশোনার ক্ষেত্রে সহায়তা করেন রিয়াদি শামস। একজন জানালেন, উনি আমাকে সহায়তা করেন। এমনকি মন্ত্রী মহোদয় এবং উনার স্ত্রী-ও তার কাছে পড়তে বলেছেন। উনি খুব ভালো পারেন।

হিজড়ারা বাংলাদেশের সবচেয়ে অবহেলিত সংখ্যালঘু সম্প্রদায়ের একটি। অনেক সময়ই পরিবার তাদের পরিত্যাগ করে। ফলে তাদের শিক্ষা ও কর্মসংস্থানের অভাব রয়েছে।

এ জনগোষ্ঠীর মানুষের ব্যাপারে দৃষ্টিভঙ্গির পরিবর্তন হওয়া উচিত বলে মত দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, এরা পৈত্রিক সম্পত্তির উত্তরাধিকারী হয় না, ভোটাধিকার পায় না, ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারে না। এরা একটা সম্পত্তির মালিক হতে পারে না। তাহলে কী হলো! কী দাঁড়ালো! আমরা সেজন্যই মনে করি, এদের এভাবে চলতে দেওয়া যেতে পারে না। মাননীয় প্রধানমন্ত্রী এটা বুঝেছেন। আমার মনে হয়, অচিরেই এদের যে দুঃখ-বেদনার অবসান হবে।

বাংলাদেশে মোট হিজড়ার সংখ্যা কত তার সঠিক কোনও পরিসংখ্যান নেই। সম্প্রতি হিজড়াদের স্বতন্ত্র লিঙ্গের স্বীকৃতি দিয়েছে সরকার। তাদের ভোটাধিকারও রয়েছে। তবে সমাজে গ্রহণযোগ্যতা তৈরির আগে তাদের আরও অনেক দূর যেতে হবে।



এ পাতার আরও খবর

দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?” “চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?”
নিষেধাজ্ঞা এড়াতে নাম বদলে চীন সফরে মার্কো রুবিও নিষেধাজ্ঞা এড়াতে নাম বদলে চীন সফরে মার্কো রুবিও
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" গণপূর্ত’র দুর্নীতির সিন্ডিকেট সাম্রাজ্য ৫০ কোটি টাকার লেনদেন’র অভিযোগে তোলপাড়
ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি
ইরান হরমুস প্রণালীতে টোল আদায় শুরু করল ইরান হরমুস প্রণালীতে টোল আদায় শুরু করল
নিপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে সমাজের দায়: ন্যায়বিচারের পথে রাষ্ট্র ও নাগরিকের ভূমিকা নিপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে সমাজের দায়: ন্যায়বিচারের পথে রাষ্ট্র ও নাগরিকের ভূমিকা
মেয়াদ শেষে রাজনীতি ছাড়ার ঘোষণা ম্যাক্রোঁর মেয়াদ শেষে রাজনীতি ছাড়ার ঘোষণা ম্যাক্রোঁর
একযোগে ১৩ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে একযোগে ১৩ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)