শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
শনিবার, ২ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » সোমবার বিক্ষোভ ডেকেছে বিএনপি
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » সোমবার বিক্ষোভ ডেকেছে বিএনপি
৩৯২ বার পঠিত
শনিবার, ২ এপ্রিল ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সোমবার বিক্ষোভ ডেকেছে বিএনপি

---
পক্ষকাল প্রতিবেদকঃ খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে সোমবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ডেকেছে বিএনপি।
শনিবার সন্ধ্যায় দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ কর্মসূচি ঘোষণা করেন।তিনি বলেন, বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে সোমবার সারাদেশের সকল জেলা ও মহানগরে বিক্ষোভ কর্মসূচি পালন করবে বিএনপি।
যাত্রাবাড়ীতে বাসে পেট্রোল বোমা মেরে যাত্রী হত্যার ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় সম্প্রতি খালেদা জিয়ার বিরুদ্ধে এ পরোয়ানা জারি করেন আদালত।
সংবাদ সম্মেলনে রিজভী রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রধান অতিথি করে ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) আয়োজিত আলোচনা সভা করতে না দেওয়ারও নিন্দা জানান।তিনি বলেন, সরকার মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আলোচনা সভা করতে দেয়নি। পুলিশ সেখানে বাধা দিয়েছে। এর মাধ্যমে তারা আবারও দেখালো, তাদের স্বৈরাচারী আচরণ অব্যাহত।বিএনপির এ সিনিয়র যুগ্ম-মহাসচিব ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকার এখন আর কাউকে কথা বলতে দিচ্ছে না। তাদের অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে কথা বললেই এভাবে সভা ভণ্ডুল করে দেওয়া হচ্ছে।



এ পাতার আরও খবর

দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?” “চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?”
নিষেধাজ্ঞা এড়াতে নাম বদলে চীন সফরে মার্কো রুবিও নিষেধাজ্ঞা এড়াতে নাম বদলে চীন সফরে মার্কো রুবিও
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" গণপূর্ত’র দুর্নীতির সিন্ডিকেট সাম্রাজ্য ৫০ কোটি টাকার লেনদেন’র অভিযোগে তোলপাড়
ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি
ইরান হরমুস প্রণালীতে টোল আদায় শুরু করল ইরান হরমুস প্রণালীতে টোল আদায় শুরু করল
নিপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে সমাজের দায়: ন্যায়বিচারের পথে রাষ্ট্র ও নাগরিকের ভূমিকা নিপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে সমাজের দায়: ন্যায়বিচারের পথে রাষ্ট্র ও নাগরিকের ভূমিকা
মেয়াদ শেষে রাজনীতি ছাড়ার ঘোষণা ম্যাক্রোঁর মেয়াদ শেষে রাজনীতি ছাড়ার ঘোষণা ম্যাক্রোঁর
একযোগে ১৩ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে একযোগে ১৩ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)