একযোগে ১৩ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে
![]()
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পুলিশের ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ১৩ জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
অবসরে পাঠানো কর্মকর্তাদের মধ্যে রয়েছেন-ঢাকার পুলিশ স্টাফ কলেজের ডিআইজি ড. এ এফ এম মাসুম রব্বানী, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. সাখাওয়াত হোসেন, রংপুর পিটিসির পলাতক কমান্ড্যান্ট (ডিআইজি) মহা. আশরাফুজ্জামান, এন্টি টেররিজম ইউনিটে (ঢাকায় সংযুক্ত) কর্মরত ডিআইজি এ জেড এম নাফিউল ইসলাম, নৌ পুলিশের ডিআইজি মোহাম্মদ আবুল ফয়েজ এবং এন্টি টেররিজম ইউনিটে (ঢাকায় সংযুক্ত) ডিআইজি মো. মনিরুল ইসলাম।
এছাড়া বর্তমানে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে বদলির আদেশপ্রাপ্ত পুলিশ অধিদপ্তরের (টিআর) ডিআইজি মাহফুজুর রহমান, এপিবিএন সদর দপ্তরের ডিআইজি মো. মুনিবুর রহমান, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত ও বর্তমানে রংপুর রেঞ্জ অফিসে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল হোসেন এবং পুলিশ অধিদপ্তরের (টিআর) ডিআইজি শামীমা বেগমও অবসরে পাঠানো হয়েছেন।
অন্যদের মধ্যে রয়েছেন শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি আবু কালাম সিদ্দিক (ঢাকা), পুলিশ টেলিকমের ডিআইজি মো. আমিনুল ইসলাম এবং এপিবিএন (পার্বত্য জেলাসমূহ) ডিআইজি সালমা বেগম।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। বিধি অনুযায়ী সংশ্লিষ্ট কর্মকর্তারা অবসরজনিত সকল সুবিধা প্রাপ্য হবেন।





প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ