শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » রাজনীতি » বিশ্বনেতাদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ অ্যামনেস্টির
প্রথম পাতা » রাজনীতি » বিশ্বনেতাদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ অ্যামনেস্টির
১১৮ বার পঠিত
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনেতাদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ অ্যামনেস্টির

---

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে মানবাধিকার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটি অভিযোগ করেছে, ইসরাইল, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপ্রধানরা সম্মিলিতভাবে বিশ্বব্যাপী মানবাধিকার ব্যবস্থাকে দুর্বল করে দিচ্ছেন। তাদের ‘লোভী শিকারি’ আখ্যা দিয়ে বলা হয়েছে, এসব নেতা অর্থনৈতিক ও রাজনৈতিক আধিপত্য বিস্তারে সক্রিয় এবং তাদের কর্মকাণ্ড মানবাধিকার কাঠামোকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।
মঙ্গলবার প্রকাশিত সংস্থাটির বার্ষিক মানবাধিকার প্রতিবেদনে মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড বলেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতি হঠাৎ তৈরি হয়নি; বরং দীর্ঘদিন ধরেই এমন একটি পরিবেশ গড়ে উঠছিল, যেখানে ‘আদিম হিংস্রতা’ বিকাশ লাভ করতে পারে।
তিনি উল্লেখ করেন, ২০২৫ সালে বিশ্বজুড়ে এমন নীতিগত পরিবর্তন দেখা গেছে, যা হলোকাস্ট এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী আন্তর্জাতিক শৃঙ্খলা থেকে অনেকটাই সরে গেছে। গত প্রায় ৮০ বছরে ধীরে ধীরে গড়ে ওঠা সেই ব্যবস্থা এখন দুর্বল হয়ে পড়ছে।
লন্ডনে এক সংবাদ সম্মেলনে ক্যালামার্ড বলেন, বর্তমান বিশ্বব্যবস্থা এমন এক পর্যায়ে পৌঁছেছে, যেখানে ‘নির্মম সহিংসতা’ বেড়ে গেছে এবং আন্তর্জাতিক মানবাধিকার কাঠামো ক্রমেই ভেঙে পড়ছে। তিনি অভিযোগ করেন, বিশ্বের অধিকাংশ সরকার এসব ‘শিকারির’ মোকাবিলা না করে বরং তাদের তোষণ করছে। এমনকি কিছু দেশ এই ধরনের দমনমূলক আচরণ অনুকরণ করার কথাও ভাবছে।
তিনি সরাসরি ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নাম উল্লেখ করে বলেন, তাদের কর্মকাণ্ড বিশ্বব্যবস্থায় ‘অত্যন্ত নাটকীয় প্রভাব’ ফেলেছে। এর ফলে অন্যান্য নেতারাও একই পথে হাঁটতে উৎসাহিত হচ্ছেন এবং বিশ্বজুড়ে এই প্রবণতা দ্রুত ছড়িয়ে পড়ছে।
প্রতিবেদন অনুযায়ী, বিশ্বজুড়ে স্বৈরাচারী কার্যকলাপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। মৌলিক নাগরিক স্বাধীনতার ওপর আঘাতের ঘটনা এখন অনেক দেশেই নিয়মিত হয়ে উঠেছে। ‘কর্তৃত্ববাদী নীতি ও দমনমূলক আচরণ’ বৃদ্ধির বিষয়টি বিশেষভাবে তুলে ধরা হয়েছে।
প্রায় ৪০০ পৃষ্ঠার এ প্রতিবেদনে আফগানিস্তান থেকে জিম্বাবুয়ে পর্যন্ত বিভিন্ন দেশের মানবাধিকার লঙ্ঘনের চিত্র তুলে ধরা হয়েছে। এতে গাজা ও ইউক্রেন যুদ্ধ এবং ইরান-ইসরাইল সংঘাতকে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়েছে। এসব সংঘাতে হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটেছে বলেও বলা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক সম্প্রদায় এসব সংকটে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। একই সঙ্গে ব্রিটেনকেও সমালোচনার মুখে পড়তে হয়েছে, বিশেষ করে ফিলিস্তিনপন্থি আন্দোলনের ওপর দমননীতির কারণে।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সতর্ক করে বলেছে, বিশ্বজুড়ে চলমান যুদ্ধ ও সহিংসতা এমন এক বাস্তবতা তৈরি করেছে, যেখানে বেসামরিক হত্যাকাণ্ড অনেক ক্ষেত্রেই ‘স্বাভাবিক’ হিসেবে বিবেচিত হচ্ছে। সংস্থাটির মতে, এটি আন্তর্জাতিক মানবাধিকার ব্যবস্থার জন্য গভীর উদ্বেগের বিষয় এবং ভবিষ্যতের জন্য এক ভয়াবহ সংকেত।



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)