মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » অর্থনীতি | বিশ্ব সংবাদ | ব্যাংক-বীমা | ব্রেকিং নিউজ » ইরান হরমুস প্রণালীতে টোল আদায় শুরু করল
ইরান হরমুস প্রণালীতে টোল আদায় শুরু করল
![]()
তেহরান, ২৭ এপ্রিল ২০২৬: হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী জাহাজ থেকে আদায়কৃত টোল গ্রহণে নতুন পদক্ষেপ নিল ইরান। দেশটির কেন্দ্রীয় ব্যাংক রিয়াল, চীনা ইউয়ান, মার্কিন ডলার ও ইউরো—এই চার মুদ্রায় আলাদা অ্যাকাউন্ট চালু করেছে।
ইরানের এক জ্যেষ্ঠ আইনপ্রণেতা জানিয়েছেন, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নৌবাহিনী ইতোমধ্যে এই টোল সংগ্রহ শুরু করেছে। পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি কমিটির চেয়ারম্যান আলাউদ্দিন বুরুজেরদি বলেছেন, “হরমুজ প্রণালী নিরাপত্তা পরিকল্পনা” শীর্ষক বিলটি দ্রুতই অনুমোদন পাবে। বিলটি আইনে পরিণত হলে টোল আদায় বাধ্যতামূলক হবে এবং তা দেশের জন্য স্থায়ী রাজস্বের উৎস হিসেবে কাজ করবে।
তিনি আরও জানান, ডিজিটাল মুদ্রা ব্যবস্থার চূড়ান্ত অনুমোদন এবং রিয়ালে টোল পরিশোধ বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে আন্তর্জাতিক বাণিজ্যে ইরানি মুদ্রার ব্যবহার বাড়ে।
ইরান দাবি করছে, হরমুজ প্রণালী তাদের সার্বভৌম এলাকার অংশ। ফলে এই জলপথ ব্যবহারকারী সব জাহাজকেই টোল দিতে হবে। বিশ্লেষকদের মতে, এই উদ্যোগ বৈশ্বিক জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ রুটে ইরানের প্রভাব আরও জোরদার করতে পারে।
ইরানি গণমাধ্যম জানিয়েছে, ইতোমধ্যে প্রথম টোলের অর্থ কেন্দ্রীয় ব্যাংকে জমা পড়েছে। তবে সেই অর্থের পরিমাণ বা কোন মুদ্রায় দেওয়া হয়েছে—তা এখনো প্রকাশ করা হয়নি।




প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান