শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
রবিবার, ১৪ জুন ২০২৬
প্রথম পাতা » অপরাধ | ব্রেকিং নিউজ » দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
প্রথম পাতা » অপরাধ | ব্রেকিং নিউজ » দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
১২৭ বার পঠিত
রবিবার, ১৪ জুন ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার

মাইকেল :---

দুর্নীতি ও অর্থপাচারের মামলায় অভিযুক্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার করা হয়েছে। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে আটক করে বলে পুলিশ সদর দপ্তরের একাধিক সূত্র জানিয়েছে।

রোববার (১৪ জুন) বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। জানা গেছে, গত ১২ জুন দুবাই কর্তৃপক্ষ বাংলাদেশ সরকারকে পাঠানো এক চিঠির মাধ্যমে গ্রেপ্তারের তথ্য জানায়।

বেনজীর আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, অর্থ পাচার, সম্পদের তথ্য গোপনসহ একাধিক অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তদন্তে তার ও পরিবারের নামে দেশে-বিদেশে বিপুল পরিমাণ সম্পদের তথ্য উঠে আসে। এরই ধারাবাহিকতায় ইন্টারপোলের মাধ্যমে আন্তর্জাতিক সহযোগিতা চাওয়া হয়।

এর আগে ঢাকার আদালত তাকে পলাতক ঘোষণা করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরে ইন্টারপোলের মাধ্যমে তার বিরুদ্ধে রেড নোটিশ জারি করা হয়।

এদিকে জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে সরকার ইতোমধ্যে কূটনৈতিক ও আইনি প্রক্রিয়া শুরু করেছে। তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাতের আইন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই বাংলাদেশ আনুষ্ঠানিক প্রত্যর্পণ (এক্সট্রাডিশন) আবেদন পাঠাবে।

তবে এখন পর্যন্ত দুবাই পুলিশ বা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে গ্রেপ্তার-পরবর্তী বিস্তারিত আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি।



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)