শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
শনিবার, ২ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » ব্রেকিং নিউজ » আঠারো শতকের আইনে তনু হত্যার বিচার সম্ভব নয়
প্রথম পাতা » ব্রেকিং নিউজ » আঠারো শতকের আইনে তনু হত্যার বিচার সম্ভব নয়
৩৯১ বার পঠিত
শনিবার, ২ এপ্রিল ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আঠারো শতকের আইনে তনু হত্যার বিচার সম্ভব নয়


---পক্ষকাল প্রতিবেদকঃ কুমিল্লা সেনানিবাস এলাকায় ভিক্টোরিয়ার শিক্ষার্থী সোহাগী জাহান তনুকে ধর্ষণের পর হত্যার ন্যায়বিচার আঠারো শতকের আইন দিয়ে সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি এসকে সিনহা। ঘৃণ্য এ হত্যার তদন্তে আধুনিক প্রযুক্তি ব্যবহারেরও পরামর্শ দিয়েছেন তিনি।শনিবার ঢাবির সিনেট ভবনে দুটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে দেয়া বক্তব্যে এ সব কথা বলেন প্রধান বিচারপতি।প্রধান বিচারপতি বলেন, ‘আমাদের দেশের বেশির ভাগ আইন অচল হয়ে গেছে। এসব আইনের ব্যবহারের কার্যকারিতা অনেক কম। এসব আইনের ব্যাপক সংস্কার করা না হলে বিচার বিভাগ আরো মুখ থুবড়ে পড়বে।’তিনি বলেন, ‘আমাদের সংসদ সদস্যদের বেশির ভাগ আইন বিষয়ে অজ্ঞ। এজন্য আইনের যুগোপযোগী সংস্কার করা সম্ভব হচ্ছে না।’তিনি আরো বলেন, ‘এর আগে সংসদে আইনের ওপর ব্যাপক আলোচনা-বিতর্ক হতো। কিন্তু এখন কোনো বিতর্ক হয় না, আলোচনা হয় না। ​ফলে আইনসভায় আইনের চর্চা ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে। এ জন্য এখনকার প্রত্যেকটা আইন ত্রুটিপূর্ণ থেকে যায়। জনগণ ভোগান্তিতে পড়ে যান। বিচার বিভাগে চাপ পড়ে।’উচ্চ আদালত ও নিম্ন আদালতের রায় কেনা বেচা হয় কারো কারো এমন মন্তব্যের বিষয়ে তিনি বলেন, ‘এটি ঠিক নয়। এদেশের রন্ধ্রে রন্ধ্রে অন্যায় দুর্নীতি সেক্ষেত্রে বিচার বিভাগেও হতে পারে তবে সেটি অনেক বেশি নয়, ৫ থেকে ১০ ভাগ।’প্রসঙ্গত, গত ২০ মার্চ রাতে কুমিল্লা সেনানিবাস এলাকার পাওয়ার হাউস পানির ট্যাংকির কাছে তনুর লাশ পাওয়া যায়। এ ব্যাপারে তার বাবা কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। তনু হত্যার বিচারের দাবিতে সারাদেশে চলছে আন্দোলন।




এ পাতার আরও খবর

চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)