শিরোনাম:
ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ন ১৪৩৩

Daily Pokkhokal
শনিবার, ২ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » বিশ্ব সংবাদ » কী ভাবে ভেঙে পড়ল পোস্তা উড়ালপুল?
প্রথম পাতা » বিশ্ব সংবাদ » কী ভাবে ভেঙে পড়ল পোস্তা উড়ালপুল?
৪৩৪ বার পঠিত
শনিবার, ২ এপ্রিল ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কী ভাবে ভেঙে পড়ল পোস্তা উড়ালপুল?

---

ওয়েব ডেস্ক: কী ভাবে ভেঙে পড়ল পোস্তা উড়ালপুল? কেন ঘটল এই বিপর্যয়? উত্তর খুঁজতে গ্রাউন্ড জিরোয় ২৪ ঘণ্টা। ঘিঞ্জি এলাকায় কাজের দুপুর। হঠাত্‍ই মাথার ওপর ভেঙে পড়ল আকাশ। কিছু বুঝে ওঠার আগেই টন টন ইস্পাত আর কংক্রিটের নীচে চাপা পড়ল জীবন। হাওড়া ব্রিজ থেকে নেমে পোস্তার যানজট এড়িয়ে দ্রুত গিরীশ পার্ক পৌছতে বিবেকানন্দ উড়ালপুলের পরিকল্পনা করা হয়। পোস্তা মোড় থেকে উড়ালপুলের আরেকটি অংশ নিমতলা ঘাট স্ট্রিট পর্যন্ত যাওয়ার কথা। বৃহস্পতিবার, গণেশ টকিজের কাছে কালীকৃষ্ণ টেগোর স্ট্রিট ও রবীন্দ্র সরণির সংযোগস্থলে নির্মীয়মান সেতুর একটি অংশ ভেঙে পড়ে।

গিরীশ পার্ক থেকে পোস্তাগামী উড়ালপুলের বাঁ দিকে লোহার পাটাতনের ওপর বুধবার রাতে ঢালাই করা হয়। কংক্রিটের ভার সামলাতে না পেরে বৃহস্পতিবার দুপুরে গণেশ টকিজ মোড়ের কাছে পিলারের ওপর T অংশটি ভেঙে যায়। ভারসাম্য নষ্ট হয়ে যাওয়ায় T অংশের সংযোগস্থলে একদিকে যে লম্বা গার্ডার ছিল সেটি ভেঙে পড়ে। ঢালাই মশলার বাড়তি চাপে রাস্তায় ভেঙে পড়ে অন্য দিকের গার্ডারও।

বিশেষজ্ঞদের কথায় উঠে আসছে একাধিক সম্ভাবনা। কংক্রিটের ভার সামলাতে পারেনি উড়ালপুলের ইস্পাতের গার্ডার। উড়ালপুলের দু-দিকে একসঙ্গে ঢালাই না হওয়ায় পিলারের ওপর T আকৃতির অংশের দু-দিকে ওজনের ভারসাম্য নষ্ট হয়ে যায়। বাঁকের মুখে পিলার থাকায় ওজনের ফারাকে সহজেই গার্ডার ভেঙে পড়ে। সিঙ্গল পিলারের T আকৃতির অংশটি কী পরিমাণ কংক্রিটের ওজন নিতে পারবে তা ঠিকমতো হিসাব করা হয়নি।নিম্নমানের সরঞ্জাম ব্যবহারের কারণেও হতে পারে বিপর্যয়। পিলারের গার্ডার দুমড়ে-মুচড়ে যাওয়ায় উড়ালপুলের একটি অংশ পুরোপুরি রাস্তায় ভেঙে পড়ে। অন্য অংশটি কার্যত ঝুলন্ত অবস্থায় রয়ে যায়। সঠিক পদ্ধতিতে এই ঝুলন্ত অংশটি ভেঙে ফেলাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।



এ পাতার আরও খবর

আরিচার নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ আর কত দুর্নীতি করলে টনক নড়বে নৌ-মন্ত্রণালয়ের আরিচার নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ আর কত দুর্নীতি করলে টনক নড়বে নৌ-মন্ত্রণালয়ের
আইইবি নির্বাচনে বিপুল ভোটে সহ-সভাপতি নির্বাচিত হলেন সওজ-এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম. আজাদ রহমান আইইবি নির্বাচনে বিপুল ভোটে সহ-সভাপতি নির্বাচিত হলেন সওজ-এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম. আজাদ রহমান
ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার
সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)