শিরোনাম:
ঢাকা, সোমবার, ৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
প্রথম পাতা » রাজনীতি » নতুন বাংলাদেশ দিবস’ ঘোষণা করেও তা থেকে পিছু হঠল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।
প্রথম পাতা » রাজনীতি » নতুন বাংলাদেশ দিবস’ ঘোষণা করেও তা থেকে পিছু হঠল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।
২৩৫ বার পঠিত
মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নতুন বাংলাদেশ দিবস’ ঘোষণা করেও তা থেকে পিছু হঠল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।

আনন্দবাজার ঃ---গত বুধবার একটি বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী সরকার ঘোষণা করেছিল, ৮ অগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসাবে পালন করা হবে। বস্তুত, গত বছরের ৫ অগস্ট বাংলাদেশের শেখ হাসিনার সরকারের পতন হয়। তার তিন দিন পরে ৮ অগস্ট দায়িত্ব গ্রহণ করে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। ওই দিনটিকেই ‘নতুন বাংলাদেশ দিবস’ বলে ঘোষণা করেছিল ইউনূসের প্রশাসন। তবে ওই ঘোষণার চার দিন পরেই সিদ্ধান্ত বদল করতে হল অন্তর্বর্তী সরকারকে।

গত বুধবার বিজ্ঞপ্তি প্রকাশ করে মোট তিনটি দিন পালনের ঘোষণা করেছিল অন্তর্বর্তী সরকার। জুলাই আন্দোলনের পরে গত বছরের ৫ অগস্ট আওয়ামী লীগের সরকারের পতন হয়েছিল। ওই দিনটিকে জুলাই ‘গণ-অভ্যুত্থান দিবস’ হিসাবে ঘোষণা করেছিল ইউনূস সরকার। অন্তর্বর্তী সরকারের দায়িত্বগ্রহণের দিনটিকে ঘোষণা করা হয়েছিল ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসাবে। এ ছাড়া ১৬ জুলাইকে ‘আবু সাঈদ দিবস’ দিবস হিসাবে ঘোষণা করা হয়েছিল। বস্তুত ওই দিনই পুলিশের রবার বুলেটের আঘাতে মৃত্যু হয়েছিল আন্দোলনের অন্যতম মুখ সাঈদের। বাংলাদেশি সংবাদমাধ্যম ‘প্রথম আলো’ অনুসারে, রবিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ জানিয়েছে, ৮ অগস্ট কোনও বিশেষ দিন পালিত হবে না বাংলাদেশে। ১৬ জুলাইকে আন্দোলনে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে বিশেষ দিবস হিসাবে পালন করা হবে। ৫ অগস্ট পূর্বঘোষিত ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসাবেই পালিত হবে।



এ পাতার আরও খবর

চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)