মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | রাজনীতি » সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা আজই প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র!
সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা আজই প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র!
আন্তর্জাতিক ডেস্ক
![]()
সিরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা কর্মসূচি অবসানের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করতে যাচ্ছেন। হোয়াইট হাউস সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে এই আদেশ স্বাক্ষরিত হবে। এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হলো যুদ্ধবিধ্বস্ত দেশটিতে স্থিতিশীলতা ও শান্তি ফিরিয়ে আনার পথকে সমর্থন করা।
new flag syriaসিরিয়ার পতাকা
সোমবারের দৈনিক ব্রিফিংয়ে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট সাংবাদিকদের বলেন, সিরিয়ার ‘স্থিতিশীলতা ও শান্তির পথে’ সমর্থন জোগাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
তিনি আরও যোগ করেন, ‘এই আদেশের মাধ্যমে সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও সাবেক প্রেসিডেন্ট আসাদ, তার সহযোগী, মানবাধিকার লঙ্ঘনকারী, মাদক পাচারকারী, রাসায়নিক অস্ত্রের সঙ্গে জড়িত ব্যক্তি, আইএসআইএস ও তাদের সহযোগী এবং ইরানের মদদপুষ্ট গোষ্ঠীগুলোর ওপর নিষেধাজ্ঞা বহাল থাকবে।’
ক্যারোলিন লেভিট বলেন, ‘এই পদক্ষেপের মাধ্যমে প্রেসিডেন্ট তার প্রতিশ্রুতি রক্ষা করছেন। সৌদি আরবে তিনি এই ঘোষণা দিয়ে বিশ্বকে চমকে দিয়েছিলেন। কারণ তিনি এমন একটি সিরিয়াকে সমর্থন করতে প্রতিশ্রুতিবদ্ধ, যা স্থিতিশীল, ঐক্যবদ্ধ এবং নিজের ও প্রতিবেশীদের সঙ্গে শান্তিতে থাকবে।’
এর আগে গত মাসে সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত এক বিনিয়োগ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার ওপর থেকে ‘নিষ্ঠুর ও পঙ্গু করে দেওয়া’ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দেন। এর ঠিক একদিন পরেই তিনি সৌদি আরবে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে এক ঐতিহাসিক বৈঠকে মিলিত হন। গত ২৫ বছরের মধ্যে এটিই ছিল যুক্তরাষ্ট্র ও সিরিয়ার রাষ্ট্রপ্রধানদের মধ্যে প্রথম কোনো বৈঠক।
উল্লেখ্য, প্রায় এক চতুর্থাংশ শতাব্দী ধরে সিরিয়া শাসন করা বাশার আল-আসাদ ২০২৪ সালের ৮ ডিসেম্বর রাশিয়ায় পালিয়ে যান। এর মধ্য দিয়ে ১৯৬৩ সালে শুরু হওয়া বাথ পার্টির কয়েক দশকের শাসনের অবসান ঘটে। আসাদকে ক্ষমতাচ্যুত করা সরকারবিরোধী বাহিনীর নেতৃত্বদানকারী আহমেদ আল-শারা চলতি বছরের জানুয়ারির শেষের দিকে একটি অন্তর্বর্তীকালীন সময়ের জন্য প্রেসিডেন্ট হিসেবে ঘোষিত হন।




আরিচার নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ আর কত দুর্নীতি করলে টনক নড়বে নৌ-মন্ত্রণালয়ের
আইইবি নির্বাচনে বিপুল ভোটে সহ-সভাপতি নির্বাচিত হলেন সওজ-এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম. আজাদ রহমান
ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার
সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ