শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

Daily Pokkhokal
সোমবার, ১৮ আগস্ট ২০২৫
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর » মেহেরপুর জেলা বিএনপিতে অনিয়ম ও অনলাইন জুয়া সিন্ডিকেটের প্রভাব নিয়ে প্রশ্ন
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর » মেহেরপুর জেলা বিএনপিতে অনিয়ম ও অনলাইন জুয়া সিন্ডিকেটের প্রভাব নিয়ে প্রশ্ন
২৭০ বার পঠিত
সোমবার, ১৮ আগস্ট ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মেহেরপুর জেলা বিএনপিতে অনিয়ম ও অনলাইন জুয়া সিন্ডিকেটের প্রভাব নিয়ে প্রশ্ন


---

মেহেরপুর প্রতিনিধি:
এক সময় মেহেরপুর জেলা বিএনপি ছিল মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ও শান্তিপ্রিয় মানুষের একটি জনপ্রিয় রাজনৈতিক প্ল্যাটফর্ম। তবে ১৩ ডিসেম্বর ২০২৪ তারিখে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণার পর সংগঠনটি নিয়ে সমালোচনা বাড়ছে।

অভিযোগ উঠেছে, জেলা বিএনপির আহ্বায়ক জাবেদ মাসুদ মিল্টন বিপুল অর্থসম্পদের মালিক হলেও তার আয়ের বড় অংশ এসেছে অবৈধ উৎস থেকে, যা এখন অনেকের কাছে ওপেন সিক্রেট হিসেবে পরিগণিত। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে অনেকে বলছেন, কালো টাকার জোরে এবং আঞ্চলিক শীর্ষ নেতাদের ছত্রচ্ছায়ায় তিনি নেতৃত্বের আসনে এসেছেন।

অন্যদিকে, জেলা বিএনপির আরেক নেতা এডভোকেট কামরুলের বিরুদ্ধেও নানা অভিযোগ রয়েছে। দীর্ঘদিন রাজপথে সক্রিয় না থাকলেও বর্তমানে তিনি পিডব্লিউডিসহ বিভিন্ন দপ্তরের ওপর প্রভাব খাটাচ্ছেন বলে জানা গেছে। তার বিরুদ্ধে ব্যক্তিগত চরিত্র ও পেশাগত সততার প্রশ্নও তুলছেন অনেকেই।

এছাড়া যুগ্ম আহ্বায়ক ফয়েজ মোহাম্মদকে ঘিরেও সমালোচনা রয়েছে। স্থানীয়রা বলছেন, আর্থিকভাবে সংকটাপন্ন অবস্থা থেকে তিনি হঠাৎ বিলাসবহুল গাড়ির মালিক হয়েছেন, যা স্বচ্ছ রাজনীতি ও নেতৃত্বের সঙ্গে সাংঘর্ষিক।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এসব অনিয়ম, প্রভাব ও বিতর্কিত কর্মকাণ্ডের কারণে বিএনপির ঐতিহ্যবাহী জনপ্রিয়তা আজ প্রশ্নবিদ্ধ হয়েছে। একসময়ের গণমানুষের দলটি এখন নানা বিতর্ক ও সমালোচনার মুখে পড়েছে।




এ পাতার আরও খবর

মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর? চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর?
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)