সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » » গোপন কক্ষ ছাড়া কেন্দ্রে থাকছে মোবাইলের অনুমতি
গোপন কক্ষ ছাড়া কেন্দ্রে থাকছে মোবাইলের অনুমতি
ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহারের অনুমতি নিয়ে জনমনে যে অস্পষ্টতা ছিল, তা পরিষ্কার করেছে নির্বাচন কমিশন। সংস্থাটি জানিয়েছে, ভোটার কিংবা প্রার্থীরা ভোটকেন্দ্রে মোবাইল ফোন সঙ্গে রাখতে পারবেন। এমনকি তারা চাইলে ছবিও তুলতে পারবেন। তবে ভোট প্রদানের গোপন কক্ষে কোনোভাবেই মোবাইল ফোন সঙ্গে নেওয়া যাবে না এবং সেখানে ছবি তোলাও সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
আসন্ন এই নির্বাচনকে ঘিরে আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপক আগ্রহ লক্ষ করা যাচ্ছে। এবার নির্বাচন পর্যবেক্ষণে আসছেন মোট ৫৪০ জন বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষক। এর মধ্যে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে ২২৩ জন, কমনওয়েলথ থেকে ২৫ জন এবং আইআরআই থেকে ১২ জন প্রতিনিধি থাকছেন। এছাড়া পাকিস্তান, ফিলিপাইন, তুরস্ক, মালয়েশিয়া ও জর্জিয়া থেকেও সাংবাদিকরা বাংলাদেশে আসছেন। সংবাদ সংগ্রহের জন্য আল জাজিরা, এপি, রয়টার্স ও ডয়চে ভেলের মতো আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোও উপস্থিত থাকবে।
নির্বাচনি প্রচারণার সময়সীমা নিয়েও সতর্কবার্তা দিয়েছেন ইসি সচিব। তিনি জানান, মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকেই সব ধরনের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা বন্ধ হয়ে যাবে। এই সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যাতে কোনো আচরণবিধি লঙ্ঘন না হয়, সেজন্য ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতেও কড়া নজরদারি রাখা হবে। ইতোমধ্যে ফরিদপুর-১ ও বরগুনা আসনের ব্যালট পেপারের ত্রুটি সংশোধন করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
![]()
অনলাইনডেস্ক ঃআইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে সন্তোষ প্রকাশ করে আখতার আহমেদ বলেন, সামগ্রিক পরিবেশ ভালো থাকলেও দুটি প্রাণহানির ঘটনা অত্যন্ত দুঃখজনক। তিনি ভোটারদের আশ্বস্ত করে বলেন, ভোট নিয়ে শঙ্কার কোনো কারণ নেই, সবাই নির্ভয়ে কেন্দ্রে যাবেন। রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি বক্তব্যকে নির্বাচনের স্বাভাবিক অংশ হিসেবেই দেখছে কমিশন। ভোটগ্রহণ শেষে ফলাফল প্রকাশে কোনো বিলম্ব হবে না জানিয়ে তিনি নিশ্চিত করেন, ব্যালট গণনায় যতটুকু সময় প্রয়োজন, ঠিক ততটুকু সময় শেষেই দ্রুততম সময়ে ফল ঘোষণা করা হবে।




চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়