শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩

Daily Pokkhokal
সোমবার, ১৮ আগস্ট ২০২৫
প্রথম পাতা » অপরাধ » স্বরাষ্ট্র উপদেষ্টা: ঢাকার বাইরে এখনো মব জাস্টিস চলছে
প্রথম পাতা » অপরাধ » স্বরাষ্ট্র উপদেষ্টা: ঢাকার বাইরে এখনো মব জাস্টিস চলছে
১৭৬ বার পঠিত
সোমবার, ১৮ আগস্ট ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

স্বরাষ্ট্র উপদেষ্টা: ঢাকার বাইরে এখনো মব জাস্টিস চলছে

পক্ষকাল ডেস্ক
---
দেশের বিভিন্ন অঞ্চলে এখনো মব জাস্টিস (জনতার বিচার) ঘটছে, যদিও ঢাকার আশপাশে তা কিছুটা কমেছে এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী
সোমবার (১৮ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর ১২ তম সভা শেষে তিনি এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
সভায় জুলাই হত্যাকাণ্ডের মামলা রেকর্ড, সারা দেশের আইনশৃঙ্খলার অবস্থা, মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা, ছিনতাই-চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা এবং শীর্ষ সন্ত্রাসীদের জামিনসহ নানা বিষয় আলোচনা করা হয়।
উপদেষ্টা বলেন, নির্বাচনের আগে পুলিশে ১৫ হাজার ৮৫১ জন, বিজিবিতে ৪ হাজার ৪৬৯ জন, আনসারে ৫ হাজার ৫৫১ জন, কারাগারে ১ হাজার ৫৫৮ জন, এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে ২০৮ জন নিয়োগ দেওয়া হয়েছে। এই নিয়োগগুলোর মধ্যে কিছু নতুন পদ তৈরি হয়েছে এবং কিছু শূন্যপদও পূরণ করা হয়েছে।
তিনি আরও বলেন, মব জাস্টিস যতটা সম্ভব কমিয়ে আনা আমাদের লক্ষ্য। ঢাকায় কম হলেও আশপাশে এখনও কিছু মব জাস্টিস ঘটছে। আমরা চেষ্টা করছি এ সংখ্যা কমিয়ে আনার। সম্প্রতি রংপুরেও একটি ঘটনা ঘটেছে।
ফুল দেওয়ার সময় কোনো নিষেধাজ্ঞা ছিল কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ফুল দেওয়ার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা ছিল কি জানি না, তবে আমাদের নির্দেশনা ছিল যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।
মাইটিভির চেয়ারম্যানের গ্রেপ্তার সংক্রান্ত প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এ বিষয়ে কোর্টকে জিজ্ঞাসা করতে হবে। পুলিশ যদি কারো অ্যারেস্ট অবৈধভাবে করে, কোর্ট তাকে ছেড়ে দেয়। কোর্ট স্বাধীন।
জাহাঙ্গীর আলম চৌধুরী আরও উল্লেখ করেন, আমরা চাই সাধারণ জনগণ যেন কোনোভাবেই হয়রানির শিকার না হয়। যে দোষী, সে কখনো ছাড় পাবে না। আমরা সবসময় ছোটখাটো অপরাধ ধরি, বড় দস্যু ধরতে গেলে সাংবাদিকদের নজর থাকে না। আপনারা সবসময় সত্য সংবাদ প্রকাশ করেন, এজন্য ধন্যবাদ।



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)