শিরোনাম:
ঢাকা, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
বৃহস্পতিবার, ৩ মার্চ ২০১৬
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কাউন্সিলের অনুমতি পেল বিএনপি
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কাউন্সিলের অনুমতি পেল বিএনপি
৪০৫ বার পঠিত
বৃহস্পতিবার, ৩ মার্চ ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কাউন্সিলের অনুমতি পেল বিএনপি

---
পক্ষকাল ডেস্ক ঃ

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির আসন্ন কাউন্সিল অনুষ্ঠিত হবে। ইনস্টিটিউশন কর্তৃপক্ষ প্রাথমিক অনুমতি দিয়েছে বলে জানিয়েছেন দলটির য়ুগ্ম-মহাসচিব ও দফতর সম্পাদক রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।রিজভী বলেন, অামরা অাসন্ন কাউন্সিলের জন্য ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের কর্তৃপক্ষের অনুমোদন পেয়েছি। এ কারণে সোহরাওয়ার্দী উদ্যানে কাউন্সিলের জন্য করা অাবেদন প্রত্যাহার করে নেয়া হয়েছে।

পুলিশ অনুমোদন দিয়েছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নেন জবাবে তিনি বলেন, এটি পরবর্তী ধাপ এবং সরকারের সিদ্ধান্তের ব্যাপার।

সরকার আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থীদের বাধা দিচ্ছে অভিযোগ করে রিজভী বলেন, এ পর্যন্ত ১শ` ৬২টি ইউনিয়নে বিএনপির প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারছে না। এখনও বাধা দেয়া হচ্ছে।

নির্বাচন কমিশন সরকারের অাজ্ঞাবহ হয়ে কাজ করছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, নির্লজ্জতার সকল সীমা অতিক্রম করেছে কমিশন। তথ্য প্রমাণের ভিত্তিতে অভিযোগ করেও কমিশন থেকে কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না। অতীতের মতো ইউনিয়নেও প্রহসনের নির্বাচন করতে যাচ্ছে কমিশন।

বিএনপির সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহিন, আব্দুল লতিফ জনি প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।



এ পাতার আরও খবর

দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?” “চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?”
নিষেধাজ্ঞা এড়াতে নাম বদলে চীন সফরে মার্কো রুবিও নিষেধাজ্ঞা এড়াতে নাম বদলে চীন সফরে মার্কো রুবিও
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" গণপূর্ত’র দুর্নীতির সিন্ডিকেট সাম্রাজ্য ৫০ কোটি টাকার লেনদেন’র অভিযোগে তোলপাড়
ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি
ইরান হরমুস প্রণালীতে টোল আদায় শুরু করল ইরান হরমুস প্রণালীতে টোল আদায় শুরু করল
নিপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে সমাজের দায়: ন্যায়বিচারের পথে রাষ্ট্র ও নাগরিকের ভূমিকা নিপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে সমাজের দায়: ন্যায়বিচারের পথে রাষ্ট্র ও নাগরিকের ভূমিকা
মেয়াদ শেষে রাজনীতি ছাড়ার ঘোষণা ম্যাক্রোঁর মেয়াদ শেষে রাজনীতি ছাড়ার ঘোষণা ম্যাক্রোঁর
একযোগে ১৩ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে একযোগে ১৩ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)