শিরোনাম:
ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ন ১৪৩৩

Daily Pokkhokal
বৃহস্পতিবার, ৩ মার্চ ২০১৬
প্রথম পাতা » » নাগরপুরে ১৩ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
প্রথম পাতা » » নাগরপুরে ১৩ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
৪২৪ বার পঠিত
বৃহস্পতিবার, ৩ মার্চ ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নাগরপুরে ১৩ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

---
নাগরপুর টাঙ্গাইলঃ

আগামী ২২ মার্চ অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে জাতীয় পার্টির একজনসহ বিভিন্ন ইউনিয়নের মোট ১৩ জন চেয়ারম্যান প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করেছেন। বুধবার তারা তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছে। বৃহস্পতিবার দলীয় ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী, সংরক্ষিত ও সাধারণ ওয়ার্ডের প্রতীক বরাদ্দ করা হয়েছে। এই রিপোর্ট লিখা পর্যন্ত প্রতীক বরাদ্দ চলছে।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, প্রথম ধাপে একযুগে ৭৩৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ২২ মার্চ অনুষ্ঠিত হবে।

প্রথম ধাপে নাগরপুর উপজেলার ১২টি ইউনিয়নে ২২শে মার্চ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলনসহ দলীয় ৩৩ জন ও স্বতন্ত্র ৪৪ জনসহ মোট ৭৭ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন পত্র ক্রয় করে জমা দেন। এর মধ্যে যাচাই বাছাই শেষে বেকড়া ইউনিয়নের সাইদুর রহমানের ভোটার তালিকায় নিজ এলাকায় নাম না থাকায় তার মনোনয়ন পত্র বাতিল করা হয়। এছাড়া বাকি ৭৬ জন চেয়ারম্যান প্রার্থীদের তাদের মনোনয়ন পত্র বৈধ হিসেবে গণ্য হয়।

উপজেলা নির্বাচন অফিসার মোঃ আবদুল বাতেন জানান, ২ মার্চ মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে জাতীয় পার্টির একজন, স্বতন্ত্র ১২ জনসহ বিভিন্ন ইউনিয়নের মোট ১৩ জন চেয়ারম্যান প্রার্থী নিজ ইচ্ছায় তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

প্রত্যাহারকৃত চেয়ারম্যান প্রার্থীরা হলেন-সলিমাবাদ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মোঃ আমিনুর আশফাকুর রহমান, মোঃ শহীদুল ইসলাম অপু, মোঃ নাছির খান। গয়হাটা ইউনিয়নে মোঃ আবুল কালাম আজাদ, মোঃ রাকিব হোসেন। নাগরপুর ইউনিয়নে জাতীয় পার্টি (লাঙ্গল) লেবু। পাকুটিয়া ইউনিয়নে মোহাম্মদ শামীম খান, মোকনা ইউনিয়নে মোঃ রমজান আলী, ধুবড়িয়া ইউনিয়নে মোঃ আব্দুর হাফেজ (বিলাস), বেকড়া ইউনিয়নে মুহাম্মদ লুত্ফর রহমান, সহবতপুর ইউনিয়নে মোঃ ইকবাল কবির, মোঃ সাদিকুল হক।

জাতীয় পার্টির (লাঙ্গল) লেবু মিয়া একমাত্র দলীয় চেয়ারম্যান প্রার্থী। বাকি ১২জন বিভিন্ন দল থেকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।



এ পাতার আরও খবর

আরিচার নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ আর কত দুর্নীতি করলে টনক নড়বে নৌ-মন্ত্রণালয়ের আরিচার নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ আর কত দুর্নীতি করলে টনক নড়বে নৌ-মন্ত্রণালয়ের
আইইবি নির্বাচনে বিপুল ভোটে সহ-সভাপতি নির্বাচিত হলেন সওজ-এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম. আজাদ রহমান আইইবি নির্বাচনে বিপুল ভোটে সহ-সভাপতি নির্বাচিত হলেন সওজ-এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম. আজাদ রহমান
ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার
সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)