শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০১৫
প্রথম পাতা » অর্থনীতি » বিনা খরচে সৌদি যেতে নিবন্ধনের দীর্ঘ লাইন
প্রথম পাতা » অর্থনীতি » বিনা খরচে সৌদি যেতে নিবন্ধনের দীর্ঘ লাইন
৪৫৭ বার পঠিত
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিনা খরচে সৌদি যেতে নিবন্ধনের দীর্ঘ লাইন

---

পক্ষকাল প্রতিবেদকঃবাংলাদেশি শ্রমিকদের বিনা খরচে সৌদি আরবে যাওয়ার খবর সারাদেশে ব্যাপক সাড়া জাগিয়েছে। রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবন ছাড়াও দেশের বিভিন্ন স্থানে বুধবার সকাল থেকে নিবন্ধনের জন্য ভিড় করছেন শ্রমিকরা। তবে ফরম পুরণ করতে গিয়ে কিছুটা ভোগান্তি পোহাতে হয়েছে তাদের।

এদিকে, পুরো এ প্রক্রিয়াকে আরো বিস্তৃত পরিসরে ঢেলে সাজানোর পরামর্শ অভিবাসনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রামরু’র।

দীর্ঘ লাইন। সময় এগোয়, কিন্তু লাইন এগোয় না। কেউ সকাল থেকে আবার কেউবা ভোর থেকে অপেক্ষায় আছেন। জনশক্তি রফতানি ও প্রশিক্ষণ ব্যুরোর নিবন্ধন ফরম পূরণ করতে এসে পদে পদে নাজেহাল হচ্ছেন বলে অভিযোগ করলেন এই শ্রমিকরা। বিনামূল্যের ফরম কিনতে হচ্ছে বিভিন্ন দামে।

অপেক্ষমাণ শ্রমিকরা দাবি করলেন, ভেতরে প্রবেশ করতেও নিরাপত্তারক্ষীদের ঘুষ দিতে হচ্ছে। তারপরও সুবিধা করতে না পেরে জীবনের ঝুঁকিও নিচ্ছেন অনেকে। নিবন্ধনের টাকা জমা দিতে না পেরে অনেকে ফিরে যেতে বাধ্য হন। এই অব্যবস্থাপনা দূর করতে পুরো প্রক্রিয়াটিকেই ডিজিটালাইজড্ করারও দাবি তোলেন শ্রমিকরা।

সৌদি আরবে জনশক্তি রফতানির প্রথম ধাপ হিসেবে আজ বিদেশে গমনেচ্ছুরা বিএমইটির নিবন্ধন ফরম পূরণ করতে এসেছিলেন। কিন্তু প্রথম দিনেই যে অব্যবস্থাপনা তারা দেখেছেন তা তাদের মনে কর্তৃপক্ষের আন্তরিকতা সম্বন্ধে প্রশ্ন রেখে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

পুরো জনশক্তি রফতানি প্রক্রিয়াকে আরো বিস্তৃত পরিসরে ঢেলে সাজানোর পরামর্শ অভিবাসন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রামরু’র রিসার্চ ফেলো- গবেষক আনসার উদ্দীন মো. আনাস।
তিনি বলেন, ‘জেলা ভিত্তিক অভিবাসন অফিসগুলোতে রেজিস্ট্রেশনের ব্যবস্থা করলে সমস্যা অনেকটা কমতো। এর মাধ্যমে স্থানীয় প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করারও একটি সুযোগ তৈরি হতো।’

‌আবারও পুরো বিষয়টিকে কঠোর নজরদারির মধ্যে রাখার আহ্বান জানান সংশ্লিষ্টরা।



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন
ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)