শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০১৫
প্রথম পাতা » » আন্তর্জাতিক আইনে সন্ত্রাসবাদীদের বিচার হবে : প্রধানমন্ত্রী
প্রথম পাতা » » আন্তর্জাতিক আইনে সন্ত্রাসবাদীদের বিচার হবে : প্রধানমন্ত্রী
৩৯৫ বার পঠিত
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আন্তর্জাতিক আইনে সন্ত্রাসবাদীদের বিচার হবে : প্রধানমন্ত্রী

---পক্ষকাল প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৈরাজ্য সৃষ্টি ও পেট্রোল বোমা হামলাকারীদের সঙ্গে কোন ধরনের সংলাপের সম্ভাবনা নাকচ করে দিয়ে বলেছেন, আন্তর্জাতিক আইনে এই সন্ত্রাসবাদ ও জঙ্গীবাদের হোতাদের বিচার হবে,এই নির্মম সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত বোমাবাজ এবং এর নির্দেশদাতা, অর্থের যোগানদার ও পরিকল্পনাকারী কাউকে ছাড় দেয়া হবে না। সবাইকে আইনের আওতায় আনা হবে। আমরা যেকোন মূল্যে সন্ত্রাসবাদ দমন করবো। এ জন্য যতদূর যেতে হয় আমরা যাব।
তিনি আজ বার্ন ইউনিটে বিএনপি-জামায়াত চক্রের চলমান সন্ত্রাসে পেট্রোলবোমা হামলায় আক্রান্তদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন প্রধানমন্ত্রী।
এ বর্বর হত্যাকান্ড ও জ্বালাও-পোড়াওকে রাজনীতি হিসেবে অভিহিতকারীদের সমালোচনা করে শেখ হাসিনা বলেন, এটা রাজনীতি নয়। যারা এটাকে রাজনীতি বলছেন তারা ভুল কথা বলছেন। এ হচ্ছে জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদ। এই নির্মম অপরাধীদের নির্মূল করতে যা প্রয়োজন আমরা তা করবো।
সুশীল সমাজের একাংশের বিবাদমান রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসার দাবি সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, ‘সংলাপ কার সঙ্গে? খুনীদের সঙ্গে ? সরকার কেন খুনীদের সঙ্গে বসবে?’
তিনি বলেন, ‘বিএনপি নেত্রীকে তাঁর খুনের মিশন বন্ধ করতে হবে। তাকে কেউ মানুষ মারার লাইসেন্স দেয়নি। যদি তাদের সংলাপে বসার সে ধরনের কোন আগ্রহ থাকে, তবে আগে হত্যা ও জ্বালাও-পোড়াও বন্ধ করতে হবে। কারণ বাংলাদেশে জঙ্গীবাদের কোন স্থান নেই।’
শেখ হাসিনা বলেন, জনগণের প্রতি খালেদা জিয়ার কোন দয়া-মায়া নেই। তা না হলে তিনি এভাবে জ্বালিয়ে-পুড়িয়ে মানুষ মারতে পারতেন না। এ হচ্ছে বিকৃত মানসিকতা।
শুক্রবার সকাল পর্যন্ত হরতাল বাড়ানোর তীব্র সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, এই হরতাল শিক্ষার্থীদের শিক্ষাজীবন ও এসএসসি পরীক্ষায় মারাত্মক বিঘেœর সৃষ্টি করছে।
তিনি বলেন, খালেদা জিয়া তার গুলশান কার্যালয় থেকে এসব নৈরাজ্যের প্ররোচনা দিচ্ছেন। ওই কার্যালয়ে তিনি বিলাসী জীবন-যাপন করছেন।
শেখ হাসিনা বিএনপি-জামায়াত জোটের অপশক্তির বিরুদ্ধে দৃঢ় প্রতিরোধ গড়ে তুলতে জনগণের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে তিনি ধ্বংসাত্মক কর্মকান্ডের সংবাদ পরিবেশন না করতে সংবাদ মাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এ ধরনের প্রচার পরিবেশনা তাদের আরো ধ্বংসাত্মক কর্মকান্ড চালাতে প্ররোচিত করছে।
তিনি ৬৩ জন অগ্নিদগ্ধের হাতে পরিবার সঞ্চয়পত্র তুলে দেন।
তিনি প্রত্যেককে ১০ লাখ টাকা করে মোট ৬ কোটি ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র প্রদান করেন। তিনি তাদের সঙ্গে কথা বলেন ও চিকিৎসার খোঁজ-খবর নেন। তিনি পেট্রোল বোমা হামলায় আহতদের সব ধরনের চিকিৎসা সেবা নিশ্চিত করতে কর্তব্যরত চিকিৎসকদের নির্দেশ দিয়ে বলেন, সরকার তাদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব কিছু করবে।
বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের ডা. সামন্তা লাল সেন ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।



এ পাতার আরও খবর

ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন
ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান
গুলিস্তান ট্রেড সেন্টারে দুর্নীতির উৎসব নীরব ভূমিকায় ঢা:দ:সিটি কর্পোরেশন গুলিস্তান ট্রেড সেন্টারে দুর্নীতির উৎসব নীরব ভূমিকায় ঢা:দ:সিটি কর্পোরেশন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)