যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হলো ৩৯ বাংলাদেশিকে
পক্ষকাল ডেস্ক
![]()
অবৈধভাবে বসবাসের অভিযোগে ৩৯ জন বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার (০২ আগস্ট) সকালে একটি চার্টার্ড ফ্লাইটে তারা ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
ফাইল ছবি
পুলিশের বিশেষ শাখার (এসবি) ইমিগ্রেশন বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল ৫০ জনের মতো বাংলাদেশিকে ফেরত পাঠানো হবে। তবে শেষপর্যন্ত যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ ৩৯ জনকে দেশে ফেরত পাঠায়।
জানা গেছে, ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর দেশটিতে অভিবাসন নীতিতে কড়াকড়ি আরোপ করা হয়।
শুরু হয় অভিবাসন আইনের ব্যাপক প্রয়োগ ও ধরপাকড়। এই প্রেক্ষাপটেই যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানকারী অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে। এরই অংশ হিসেবে বাংলাদেশিদেরও ফেরত পাঠানোর প্রক্রিয়া জোরদার করা হয়েছে।
এর আগেও একাধিকবার যুক্তরাষ্ট্র থেকে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের ফেরত পাঠানো হয়েছে। ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, ফেরত আসা ব্যক্তিদের সম্পর্কে নিয়মিত যাচাই-বাছাই চলছে এবং প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে।





প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান