শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » জেলার খবর | ব্রেকিং নিউজ » জাতীয় গ্রিড বিপর্যয়ে দক্ষিণাঞ্চলের ২১ জেলা অন্ধকারে
প্রথম পাতা » জেলার খবর | ব্রেকিং নিউজ » জাতীয় গ্রিড বিপর্যয়ে দক্ষিণাঞ্চলের ২১ জেলা অন্ধকারে
১৮২ বার পঠিত
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জাতীয় গ্রিড বিপর্যয়ে দক্ষিণাঞ্চলের ২১ জেলা অন্ধকারে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
আজ শনিবার বিকালে দেশের দক্ষিণাঞ্চলের ২১টি জেলা হঠাৎ করে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে। জাতীয় গ্রিডে বড় ধরনের ত্রুটির কারণে এ ‘ব্ল্যাকআউট’ পরিস্থিতির সৃষ্টি হয়। আকস্মিক এই ঘটনার আগে কোনো সতর্ক ঘোষণা দেওয়া হয়নি।
---
ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) জানিয়েছে, গোপালগঞ্জের আমিন বাজারের নিকটবর্তী ৪০০ কেভি লাইনে সমস্যা দেখা দেওয়ার পর পুরো দক্ষিণাঞ্চলে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটে। বিকাল ৫টা ৪৮ মিনিটে শুরু হওয়া এ সমস্যার কারণে খুলনা, বরিশাল, ফরিদপুরসহ অন্তত ২১টি জেলা অন্ধকারে ডুবে যায়।

বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হওয়া জেলাগুলো হলো— খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, নড়াইল, ঝিনাইদহ, মাগুরা, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী, বরগুনা ও ভোলা।

ওজোপাডিকোর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হায়দার আলী জানিয়েছেন, ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হচ্ছে এবং বিদ্যুৎ সরবরাহ ধাপে ধাপে পুনরায় চালু করা হচ্ছে। তবে সম্পূর্ণ স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে

ওজোপাডিকোর প্রধান প্রকৌশলী মো. রোকনউজ্জামান বলেন, “গ্রিড বন্ধ হয়ে যাওয়ায় পায়রা ও রামপালসহ বড় বড় বিদ্যুৎকেন্দ্রও একযোগে বন্ধ হয়ে যায়। ফলে গ্রিড সচল হলেও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে কিছুটা সময় লেগেছে।”

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) নির্বাহী পরিচালক মো. আব্দুল মোনায়েম চৌধুরী জানান, “গ্রিডে সরবরাহ ২০ মিনিট সম্পূর্ণ বন্ধ ছিল। এরপর ধাপে ধাপে বিদ্যুৎ পুনরুদ্ধার শুরু হয়েছে।”

শেষ খবর পাওয়া পর্যন্ত, খুলনা ও বরিশাল অঞ্চলের বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হলেও কিছু কিছু এলাকায় এখনো বিদ্যুৎ সংযোগ পুরোপুরি ফিরেনি।

বিদ্যুৎ বিশেষজ্ঞরা বলছেন, জাতীয় গ্রিডের এমন বারবার বিপর্যয় উদ্বেগজনক। তারা গ্রিড অবকাঠামোর জরুরি সংস্কার এবং আধুনিক প্রযুক্তি সংযোজনের ওপর গুরুত্বারোপ করেছেন।



এ পাতার আরও খবর

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)