বগুড়ায় ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বগুড়া প্রতিনিধিঃ
![]()
বগুড়ায় জেলা পুলিশের অভিযানে ত্রিশ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২০ মে) দিবাগত রাতে শিবগঞ্জ উপজেলার মুরাদপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তাররা হলো, লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার পূর্ব কাদমা এলাকার সাইদুল ইসলামের ছেলে ইব্রাহিম (২৩) ও মজিবর রহমানের ছেলে শাহিনুর হোসেন (২৫)।
মঙ্গলবার (২০ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান জেলা পুলিশ।
সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে আরো জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মুরাদপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি করেন বিভিন্ন যানবাহনে। এসময় একটি পরিবহনে থামিয়ে তল্লাশি করলে ৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার ও দুই মাদক কারবারিকে আটক করে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা।
পুলিশ আরো জানায়, মাদক কারবারির সাথে জড়িত দুই ব্যক্তিকে আটকের পর শিবগঞ্জ থানায় মাদক মামলা দায়ের করে তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে আসামিদের আদালতে পাঠানো হয়েছে। এছাড়াও আসামি ইব্রাহিমের বিরুদ্ধে ইতিপূর্বে একটি মাদক মামলা আছে।





চাটখিল পৌরসভার তৃতীয় শ্রেণীর কর্মচারী দুলাল বলির হাতে আলাদিনের চেরাগ
নারায়ণগঞ্জে প্রো-অ্যাকটিভ হাসপাতালে ডাক্তার ও নার্সের ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর?
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ