মেহেরপুর সীমান্তে ৯৪ লাখ টাকার স্বর্ণসহ আটক-২
![]()
মেহেরপুর প্রতিনিধিঃ
মেহেরপুরের বুড়িপোতা সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে চারটি স্বর্ণের বারসহ আটক হয়েছেন দুই পাচারকারী।
আটককৃতরা হলেন মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে কালাম (৪৪)। একই এলাকার মৃত ঝন্টু মন্ডলের ছেলে আরজ আলী (৭১)।
আটককৃত স্বর্ণের বারের বাজার মূল্য ৯৪ লাখ ৮৭ হাজার ৮৪০ টাকা। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে চুয়াডাঙ্গা - ৬ বিজিবি ব্যাটালিয়ন।
মঙ্গলবার (১৪ মে) দুপুরের দিকে সীমান্ত পিলার ১১৭ থেকে আনুমানিক এক কিলোমিটার ভেতরে শ্যানপাড়া তিন রাস্তার মোড়ে এ অভিযান চালানো হয়।আনুমানিক ১২টা ৩০ মিনিটে দুইজন সন্দেহভাজন ব্যক্তি বাইসাইকেলযোগে সীমান্তের দিকে অগ্রসর হলে তাদের থামার সংকেত দেওয়া হয়। বিজিবির উপস্থিতি বুঝতে পেরে তারা পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে তাদের আটক করা হয়।
আটকের পর কালামের কোমরে স্কচটেপে মোড়ানো অবস্থায় চারটি স্বর্ণের বার (ওজন আনুমানিক ৭০৪ গ্রাম) পাওয়া যায়। এছাড়াও তাদের কাছ থেকে দুটি বাটন মোবাইল ফোন ও একটি বাইসাইকেল জব্দ করা হয়েছে। জব্দকৃত স্বর্ণের বাজারমূল্য আনুমানিক ৯৪ লাখ ৮৭ হাজার ৮৪০ টাকা।
অভিযান টি পরিচালনা করেন চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হাসানের নির্দেশনায় বুড়িপোতা বিওপির কমান্ডার নায়েক মোঃ মাসুদ হাওলাদারের নেতৃত্বে।
বিজিবি জানায়, চোরাচালান রোধে তারা সবসময় সজাগ রয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা