শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
প্রথম পাতা » জেলার খবর » খুলনায় স্কুল প্রধান শিক্ষককে গুলি করে হত্যাচেষ্টা
প্রথম পাতা » জেলার খবর » খুলনায় স্কুল প্রধান শিক্ষককে গুলি করে হত্যাচেষ্টা
২৪০ বার পঠিত
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খুলনায় স্কুল প্রধান শিক্ষককে গুলি করে হত্যাচেষ্টা

খুলনা জেলা প্রতিনিধি

---

খুলনার তেলিগাতি হাইস্কুলের প্রধান শিক্ষক দিলীপ কুমার সরকারকে গুলি করে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকালে ৯ টার দিকে নগরীর আড়ংঘাটা থানাধীন তেলিগাতি সরদারপাড়া জামে মসজিদের সামনে ঘটনাটি ঘটে। আহত শিক্ষককে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


স্থানীয়রা জানান, জমিজমা বিরোধ এবং কয়েকদিন ধরে কতিপয় সন্ত্রাসী তার নিকট চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকার করায় দুর্বৃত্তরা তার ওপর চড়াও হয়। বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে তিনি বাড়ি থেকে বের হয়ে হেটে স্কুলের উদ্দেশ্যে যাত্রা করেন। বাড়ি থেকে কিছু দূরে যাওয়া মাত্র একটি মোটরসাইকেলযোগে দু’জন ব্যক্তি এসে হত্যার উদ্দেশ্যে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময়ে একটি গুলি তার বাম পায়ের হাটুর উপরে বিদ্ধ হয়। গুলির শব্দে স্থানীয়রা এগিয়ে আসে এবং তাকে মাটিতে লুটিয়ে পড়ে থাকতে দেখে চিকিৎসার জন্য স্থানীয় একটি ক্লিনিকে এবং পরবর্তীতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেয়।



আড়ংঘাটা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) প্রবীর মিত্র জানান, জমিজমা এবং চাঁদা দাবির ঘটনাকে কেন্দ্র করে তাকে গুলি করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আমরা সকল বিষয়ে খোঁজ খবর নিচ্ছি। আসামিদের আটকে অভিযান শুরু হয়েছে বলে এ প্রতিবেদককে তিনি আরও জানান।



এ পাতার আরও খবর

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)