শিরোনাম:
ঢাকা, শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
শনিবার, ১৬ মে ২০২৬
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর » রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর » রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
১৬৭ বার পঠিত
শনিবার, ১৬ মে ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

আজহারুল ইসলাম বুলবুল(রাজশাহী:

---

রাজশাহীর দুর্গাপুরে নিখোঁজের সাড়ে ২১ ঘণ্টা পর প্রতিবেশী চাচার বাড়ির পিছন থেকে শিশু হুমায়রা জান্নাত (৪) মরদেহ উদ্ধার করেছে পরিবারের লোকজন।

এর আগে গত শুক্রবার বিকেলে নিখোঁজ হলে রাতভর পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা বাড়ির আশপাশে, পুকুর, বাগান এবং জঙ্গল এলাকায় তল্লাশি চালালেও কোনো সন্ধান মিলছিল না শিশুটির। পরদিন শনিবার সকাল ৮টায় নিখোঁজ জান্নাতের বাবা তার ভেরিফায়েড ফেসবুক প্রোফাইল থেকে তার কন্যা শিশুর সন্ধ্যান বা ফিরে দিলে ১লাখ টাকা পুরস্কারের ঘোষণা দেয়। এরপর বেলা ৩টার পরে প্রতিবেশি চাচার বাড়ির পাশে থেকে মৃত অবস্থায় হুমায়রা জান্নাতের মরদেহ উদ্ধার করা হয়। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরে বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।

নিখোঁজ হুমায়রা জান্নাত উপজেলার হাটকানপাড়া বাজার এলাকার বাসিন্দা। তার বাবা হাসিবুল হোসেন শান্ত একজন ফার্মেসি ব্যবসায়ী। গত শুক্রবার বিকেল ৫টার দিকে বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয় হুমায়রা জান্নাত।  জান্নাতের বাবা হাসিবুল হোসেন শান্ত  বলেন, তার মেয়েকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। তার মেয়েকে বিষ খাওয়ানো হয়েছে দাবি করে বলেন, তার মুখ দিয়ে বিষের গন্ধ বের হচ্ছিল। এছাড়াও আমার মেয়ের শরীরে অনেক আঘাতের চিহ্ন রয়েছে। শান্ত বলেন, আমার চাচাতো ভাইয়ের বাড়ির পিছনে খেজুর গাছের নিচ থেকে যখন আমার মেয়ে কোলে তুলে নিই তখন মনে হচ্ছিল যেন তার পুরো শরীর যেন রক্ত জমাট বেঁধেছে। আমি আমার মেয়ে হত্যার বিচার চাই।

জানতে চাইলে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের  মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস মুঠোফোনে জানান, শিশুটির শরীরে বড় আঘাতের চিহ্ন নেই। তবে পেট বেশ ফোলা ও বামহাতসহ কিছু জায়গায় ছোটছোট জখমের চিহ্ন পেয়েছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটির মৃত্যু স্বাভাবিক ভাবে হয়নি। শিশুটি লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলেই তার মৃত্যুর রহস্য উদঘাটন হবে।

এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চনন্দ সরকার বলেন, নিখোঁজের একদিন পর শিশুটিকে পাশের বাড়ির পিছনে কে বা কারা ফেলে রেখে যায় । পরে তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে নিযে যায়। এসময় কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। ওসি বলেন, শিশুটির কী কারণে মৃত্যু হয়েছে তার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)