শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
সোমবার, ৪ মে ২০২৬
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর » চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর » চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
১১৪ বার পঠিত
সোমবার, ৪ মে ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক

নিজস্ব প্রতিনিধি:

কুমিল্লার চান্দিনা উপজেলা এলাকায় স্বামীকে মারধর করে আটকে রেখে এক গৃহবধূকে (২১) অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চার যুবককে আটক করেছে চান্দিনা থানা পুলিশ।

সোমবার (৪ মে ২০২৬) ভোরে উপজেলার কামারখোলা গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত আনুমানিক ১১টার দিকে ওই দম্পতি মাদারপুর গ্রাম থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন। পথে কামারখোলা-এওয়াজবন্দ সড়কের একটি নির্জন স্থানে আগে থেকে ওত পেতে থাকা কয়েকজন দুর্বৃত্ত তাদের গতিরোধ করে। এ সময় স্বামীকে মারধর করে আটকে রেখে জোরপূর্বক গৃহবধূকে তুলে নিয়ে যায় তারা।------

অভিযোগ রয়েছে, রাতভর ওই গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ করা হয়। ভোরে স্বামী স্ত্রীকে ফেরত চাইলে অভিযুক্তরা উল্টো এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে ভুক্তভোগীর স্বামী আত্মীয়-স্বজনদের জানিয়ে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে।

চান্দিনা থানা-অফিসার ইনচার্জ আতিকুর রহমানের নির্দেশনায় এএসআই লক্ষণ চন্দ্র দাস সঙ্গীয় ফোর্স নিয়ে ভোর ৫টার দিকে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে চারজনকে আটক করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যান্য অভিযুক্তরা পালিয়ে যায়।

আটককৃতরা হলেন—মো. মেহেদী হাসান তারেক (২৪), মো. আরিফ (৩৪), মো. ইসমাইল (৩৭) এবং মো. আশিক (৩১)। পুলিশ জানায়, আটককৃতদের থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ভুক্তভোগীকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।



এ পাতার আরও খবর

দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন
ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান
গুলিস্তান ট্রেড সেন্টারে দুর্নীতির উৎসব নীরব ভূমিকায় ঢা:দ:সিটি কর্পোরেশন গুলিস্তান ট্রেড সেন্টারে দুর্নীতির উৎসব নীরব ভূমিকায় ঢা:দ:সিটি কর্পোরেশন
অপরাধীদের রাজনৈতিক পরিচয় দেখা হবে না –ডিএমপি কমিশনার অপরাধীদের রাজনৈতিক পরিচয় দেখা হবে না –ডিএমপি কমিশনার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)