ভারত থেকে গরু আমদানি অনুমোদন; আসল তথ্য জানালো মন্ত্রণালয়
ভারত থেকে গরু আমদানি অনুমোদন; আসল তথ্য জানালো মন্ত্রণালয়
পক্ষকাল ডেসক ঃ
সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ‘প্রাণিসম্পদ অধিদফতরের’ নামে ভারত থেকে গবাদিপশু (গরু) আমদানির একটি অনুমতিপত্র প্রচারিত হচ্ছে। তবে এটি সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
শনিবার (২ মে) এক বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিষয়টি ইতোমধ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নজরে এসেছে। প্রাথমিক যাচাই-বাছাইয়ে দেখা গেছে, প্রচারিত অনুমতিপত্রটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৈরি করা হয়েছে এবং এর সঙ্গে কোনো সরকারি অনুমোদন বা দাপ্তরিক প্রক্রিয়ার মিল নেই।
প্রাণিসম্পদ অধিদফতর স্পষ্টভাবে জানিয়েছে, ওই অনুমতিপত্রটি তাদের পক্ষ থেকে ইস্যু করা হয়নি। এতে ব্যবহৃত তথ্য, নম্বর ও স্বাক্ষরও যাচাইযোগ্য নয়। ফলে এটি কোনো বৈধ সরকারি আমদানি অনুমোদন হিসেবে গণ্য হবে না।
মন্ত্রণালয় আরও জানায়, সাধারণ জনগণ, ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সবাইকে এ ধরনের অসত্য ও বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে কোনো সিদ্ধান্ত না নিতে অনুরোধ করা হচ্ছে। একই সঙ্গে যাচাই ছাড়া কোনো নথি শেয়ার বা প্রচার না করার আহ্বান জানানো হয়েছে।
এতে সতর্ক করে বলা হয়, ভুয়া তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে। সঠিক তথ্যের জন্য কেবল প্রাণিসম্পদ অধিদফতরের অফিসিয়াল ওয়েবসাইট এবং নির্ভরযোগ্য সরকারি সূত্র অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।





প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান