শিরোনাম:
ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
রবিবার, ৩ মে ২০২৬
প্রথম পাতা » » শীর্ষ সন্ত্রাসী টিটন নিহত
প্রথম পাতা » » শীর্ষ সন্ত্রাসী টিটন নিহত
৬৫ বার পঠিত
রবিবার, ৩ মে ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শীর্ষ সন্ত্রাসী টিটন নিহত

রাজধানীর নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তিনি ২৩ জন শীর্ষ সন্ত্রাসীর তালিকার অন্যতম সদস্য খন্দকার নাঈম আহমেদ ওরফে টিটন (৫২)। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে নিউমার্কেটের ১ নম্বর গেট সংলগ্ন এলাকায় হামলার শিকার হন তিনি।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম টিটনের পরিচয় নিশ্চিত করে জানান, শুরুতে পরিচয় নিয়ে কিছুটা অস্পষ্টতা থাকলেও পরে আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে যে নিহত ব্যক্তিই শীর্ষ সন্ত্রাসী টিটন।Maps

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রাত আটটার দিকে নিউমার্কেট ১ নম্বর গেট ও শহীদ শাহ নেওয়াজ হল সংলগ্ন রাস্তায় মোটরসাইকেলে করে আসা দুই দুর্বৃত্ত টিটনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে তিনি রাস্তায় লুটিয়ে পড়লে স্থানীয়রা হামলাকারীদের ধাওয়া করেন। এসময় আতঙ্ক ছড়াতে ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, টিটন দুই দশকেরও বেশি সময় কারাগারে ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি কারামুক্ত হন। তার বিরুদ্ধে হত্যা ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। মূলত রায়েরবাজার ও হাজারীবাগ এলাকায় তার অপরাধমূলক কর্মকাণ্ডের আধিপত্য ছিল।

উল্লেখ্য, টিটন আরেক আলোচিত শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের শ্যালক। অপরাধ জগতে ইমনের প্রভাব ব্যবহার করেই তিনি নিজের অবস্থান তৈরি করেছিলেন বলে জনশ্রুতি রয়েছে। ২০০১ সালে সরকার ঘোষিত ২৩ জন শীর্ষ সন্ত্রাসীর তালিকায় ২ নম্বর অবস্থানে ছিল এই খন্দকার নাঈম আহমেদ ওরফে টিটনের নাম।

পুলিশ জানায়, এই হত্যাকাণ্ডের নেপথ্য কারণ উদঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।



এ পাতার আরও খবর

ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন
ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান
গুলিস্তান ট্রেড সেন্টারে দুর্নীতির উৎসব নীরব ভূমিকায় ঢা:দ:সিটি কর্পোরেশন গুলিস্তান ট্রেড সেন্টারে দুর্নীতির উৎসব নীরব ভূমিকায় ঢা:দ:সিটি কর্পোরেশন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)