শিরোনাম:
ঢাকা, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
রবিবার, ২৮ জুন ২০২৬
প্রথম পাতা » জেলার খবর » নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
প্রথম পাতা » জেলার খবর » নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
১৭২ বার পঠিত
রবিবার, ২৮ জুন ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির

এম এ মাইকেলঃ---

নারায়ণগঞ্জের সদর ও বন্দর উপজেলায় বাংলাদেশ ডিজিটাল জরিপ (বিডিএস) কার্যক্রমে ড্রোন প্রযুক্তির মাধ্যমে ভূমি (জমি) জরিপের ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক মো.রায়হান কবির।

নারায়ণগঞ্জের সদর ও বন্দর উপজেলায় চলমান বাংলাদেশ ডিজিটাল জরিপ (বিডিএস)কার্যক্রমকে আরও আধুনিক ও নির্ভুল করতে ড্রোন প্রযুক্তির মাধ্যমে ভূমি জরিপ পরিচালনার ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।

রোববার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ ডিজিটাল জরিপ (বিডিএস) বিষয়ক অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়া।

জেলা প্রশাসক বলেন,আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ড্রোনের মাধ্যমে জমির পরিমাণ সঠিকভাবে নির্ধারণ করা সম্ভব। ধামরাই ও কুষ্টিয়া জেলায় ইতোমধ্যে এ পদ্ধতিতে সফলভাবে জরিপ সম্পন্ন হয়েছে। একইভাবে নারায়ণগঞ্জেও ডিজিটাল পদ্ধতিতে জমি জরিপ সম্পন্ন করা হবে।

তিনি বিডিএস কার্যক্রমে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের ড্রোন পরিচালনা বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ এবং দায়িত্বশীলতার সঙ্গে কাজ সম্পন্ন করার নির্দেশনা দেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেটেলমেন্ট অফিস,ঢাকার চার্জ অফিসার ও সিনিয়র সহকারী সচিব মো.জাকির হোসেন। এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার শামীম হোসেন ও নারায়ণগঞ্জ সদর সহকারী সেটেলমেন্ট অফিসার রুহুল আমিন-সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।

বক্তারা বলেন,বাংলাদেশ ডিজিটাল জরিপের মাধ্যমে ভূমি ব্যবস্থাপনা আধুনিক হবে,জমি সংক্রান্ত বিরোধ কমবে এবং নাগরিকরা দ্রুত ও স্বচ্ছ সেবা পাবেন।



এ পাতার আরও খবর

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)