শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » জেলার খবর » বরিশালে গনপূর্তের সুনাম নষ্টের জন্য মরিয়া একটি চক্র,কঠোর অবস্থানে নির্বাহী প্রকৌশলী
প্রথম পাতা » জেলার খবর » বরিশালে গনপূর্তের সুনাম নষ্টের জন্য মরিয়া একটি চক্র,কঠোর অবস্থানে নির্বাহী প্রকৌশলী
২৫০ বার পঠিত
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বরিশালে গনপূর্তের সুনাম নষ্টের জন্য মরিয়া একটি চক্র,কঠোর অবস্থানে নির্বাহী প্রকৌশলী

---বরিশাল অফিস :   বরিশালে একটি সংঘবদ্ধ চক্র বরিশাল গনপুর্ত বিভাগ ও নির্বাহী প্রকৌশলী মোঃ ফয়সাল আলমের বিরুদ্ধে সুনামহানীর জন্য ষড়যন্ত্র করে আসছে।অসৎ উদ্দেশ্য সফল না হহওয়ায় মিথ্যা, বানোয়াট কল্পকাহিনী ছড়াতে থাকে বিভিন্ন মাধ্যমে।অসত্য তথ্য সরবরাহ করে সাংবাদিকদের নিকট।গনপুর্ত বিভাগের বরিশালের নির্বাহী প্রকৌশলী মোঃ ফয়সাল আলমের দক্ষতা ও সততায় গুরুত্বপুর্ন প্রকল্পের কাজ চলমান রয়েছে হাজারো বাধাঁ বিপত্তি উপেক্ষা করে।

গনপুর্তের একটি সুত্র থেকে হানা গেছে,বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ড এবং কিডনী ডায়ালসিস ওয়ার্ডে সংস্কার কাজের উপখাত “এ” ব্লকের এসি কেবিন নং-৩৪, ৩৫ বিশেষ সংস্কারসহ আনুষাঙ্গিক বিধি মোতাবেক দরপত্র আহবান পূর্বক নিযুক্ত ঠিকাদার মেসার্স গাজী বিল্ডার্স প্রোঃ মোঃ আল-মামুন কে কার্যাদেশ প্রদান করা হয়। কিন্তু মোঃ মাসুদুর রহমান মাসুদ গাজী বিল্ডার্সের প্রতিনিধি হিসাবে উক্ত কাজটি যথাসময় সমাপ্ত করে সম্পাদিত কাজের বিল, এমবি ও প্রত্যাশি সংস্থা কর্তৃক কাজ সমাপ্তির প্রত্যয়ন পত্র এবং মেসার্স গাজী বিল্ডার্স এর প্রোপাইটর মোঃ আল-মামুন কর্তৃক মোঃ মাসুদুর রহমান মাসুদ কে উক্ত কাজ সমাপ্তি সহ নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে সম্পাদিত কাজের বিলের চেক গ্রহন করার জন্য মোঃ মাসুদুর রহমান মাসুদ এর স্বাক্ষর সত্যায়িত পূর্বক তার ঠিকাদারী লাইসেন্সের প্যাডে একখানা ক্ষমতার্পন (পাওয়ার অথরাইজেশন) পত্রসহ সকল প্রকার কাগজপত্র নির্বাহী প্রকৌশলীর দপ্তরে দাখিল করেন। তদনুযায়ী মাসুদুর রহমান মাসুদ নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে সাত লক্ষ ষাট হাজার সাতশত পঁচিশ টাকার ২১স ২৬৬২১১০ চেক ২০২৫ সালের ২৩ জুন চেকটি চেকের মুরিতে স্বাক্ষর করে চেক গ্রহন করেন।

প্রসঙ্গত উল্লেখ্য, গাজী বিল্ডার্সের প্রোপাইটর আল-মামুন নিষিদ্ধ সংগঠন বরিশাল ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী পরিস্থিতিতে ফ্যাসিস্ট আওয়ামী শাসনামলে তিনি নানান কার্যক্রমে বিতর্কিত ভূমিকায় থাকার কারনে তার বিরুদ্ধে একাধিক মামলা হওয়ায় পলাতক অবস্থায় রয়েছেন। তার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সহ-সভাপতির তথ্যচিত্র রয়েছে। তার অনুপস্থিতি জনিত কারনে সরেজমিনে কাজটি সম্পাদন করেন মাসুদুর রহমান মাসুদ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনুকুলে যাবতীয় পত্রাদি বিল, এম-বি, প্রত্যয়নপত্র জমা এবং চেক প্রদানের প্রোপাইটরের পত্র গ্রহন করার পর ক্ষমতার্পনকারী জনাব মাসুদের চেকের মুরিতে স্বাক্ষর গ্রহন পূর্বক চেক প্রদান করে গনপুর্ত বিভাগ।অর্থাৎ বর্ণিত কাজের অনুকুলে সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠানের নামেই চেক ইস্যু প্রদান করা হয়। চেক প্রদানের পরবর্তী তথ্যাদি নির্বাহী প্রকৌশলীর দপ্তর অবগত নয়। শুধুমাত্র হয়রানির হীন উদ্দেশ্যে মিথ্যা বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে বিভিন্ন দপ্তরে পত্র প্রেরণ করেছেন । এমনকি বিভিন্ন অনলাইন পত্রিকা সহ লোকাল পত্রিকায় ভুয়া সংবাদ প্রকাশ করেছেন, এতে গণপূর্ত বিভাগ, বরিশাল এর সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন হচ্ছে। যার পরিপ্রেক্ষিতে তাহার এহেন কর্মকান্ডের কারনে পিপিআর-২০২৫ অনুযায়ী উক্ত লাইসেন্সটি কালো তালিকাভুক্ত করনের সুপারিশ করেছে বরিশাল গনপুর্ত বিভাগ।



এ পাতার আরও খবর

রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয়  কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন
গুলি ও মাইকিং করে চাঁদা দাবি কালু বাহিনীর; ডিগ্রীর চরে সন্ত্রাসের রাজত্ব গুলি ও মাইকিং করে চাঁদা দাবি কালু বাহিনীর; ডিগ্রীর চরে সন্ত্রাসের রাজত্ব
ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ
নোয়াখালীতে যৌথ অভিযানে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার নোয়াখালীতে যৌথ অভিযানে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)