শিরোনাম:
ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
বুধবার, ৮ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » জেলার খবর » খাগড়াছড়িতে সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ও কর্মবিরতি
প্রথম পাতা » জেলার খবর » খাগড়াছড়িতে সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ও কর্মবিরতি
২৮৮ বার পঠিত
বুধবার, ৮ অক্টোবর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খাগড়াছড়িতে সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ও কর্মবিরতি

---

খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়িতে কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ ও স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের নিশ্চয়তা প্রদানের দাবিতে মানববন্ধন ও কর্মবিরতি কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার (৮ অক্টোবর ২০২৫) সকাল ১০টায় খাগড়াছড়ি জেলা শহরের শাপলা চত্বরে এই কর্মসূচির আয়োজন করে খাগড়াছড়ি প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন। এতে জেলা সদরসহ নয় উপজেলার পেশাজীবী সাংবাদিকরা অংশ নেন। তারা “সাংবাদিকদের নিরাপত্তা চাই—স্বাধীনভাবে দায়িত্ব পালনের নিশ্চয়তা চাই” স্লোগানধ্বনি তুলে মানববন্ধন করেন।

বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে সত্য ও নিরপেক্ষ সংবাদ প্রকাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। অথচ সাম্প্রতিক সময়ে খাগড়াছড়িতে কর্মরত সাংবাদিকরা নানা ধরনের হুমকি, ভয়ভীতি ও হয়রানির শিকার হচ্ছেন। এমন পরিস্থিতিতে নিরাপত্তা নিশ্চিত না হলে সাংবাদিকদের স্বাধীনভাবে দায়িত্ব পালন করা সম্ভব নয়।

মানববন্ধনে সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনুসের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি তরুণ ভট্টাচার্য, সহ-সভাপতি মো. জহুরুল আলম, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, পাঠাগার ও সাংস্কৃতিক সম্পাদক মো. আব্দুর রউফসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

বক্তারা বলেন, “সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতার নিশ্চয়তা না থাকলে গণতন্ত্র শক্তিশালী হতে পারে না।” তারা জোর দিয়ে প্রশাসনের প্রতি আহ্বান জানান—খাগড়াছড়িতে কর্মরত সকল সাংবাদিক যেন ভয়মুক্ত পরিবেশে দায়িত্ব পালন করতে পারেন, সে বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হোক।

মানববন্ধন শেষে সাংবাদিকরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কর্মবিরতি পালন করেন। এ সময় জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার উপস্থিত হয়ে সাংবাদিকদের দাবির প্রতি সংহতি প্রকাশ করেন এবং তাদের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।



এ পাতার আরও খবর

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)