শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
সোমবার, ২৬ মে ২০২৫
প্রথম পাতা » জেলার খবর » রাজবাড়ীতে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
প্রথম পাতা » জেলার খবর » রাজবাড়ীতে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
১৯৮ বার পঠিত
সোমবার, ২৬ মে ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাজবাড়ীতে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

রাজবাড়ীতে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

---

রাজবাড়ী প্রতিনিধিঃ

রাজবাড়ী সদর উপজেলার মূলঘর ইউনিয়নের বিলনয়াবাদ গ্রামের একটি পকুর থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৬ মে) সকাল ১০টার দিকে ইউনিয়নের  বিলনয়াবাদ গ্রামের চান্দু শেখের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়  সূত্রে জানা যায়, বিলনয়াবাদ গ্রামের চান্দু শেখের পরিত্যক্ত একটি পুকুরে আলেয়া বেগম নামে এক নারী একটি মরদেহ ভাসতে দেখেন। পরে তিনি স্থানীয়দের ডাক দেন। স্থানীরা এসে পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।

চান্দু শেখ বলেন, পুকুরটিতে সাধারণত বর্ষাকালে পাট জাগ দেওয়া হয়। সম্প্রতি বৃ‌ষ্টিতে সামান্য পানি হয়েছে। আজ সকালে পুকুর পা‌রে পেঁপে পারতে গিয়ে আমার বোন দে‌খে কিছু একটা ভাসছে। পরে কাছে গিয়ে দে‌খে এটি একজন মানুষের মরদেহ। আমি তখন মা‌ঠে কাজ কর‌ছিলাম। আমা‌কে জানা‌নোর  সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেই।পরে রাজবাড়ী সদর থানার পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। মৃত ব্যক্তির আনুমানিক বয়স ৪০ থেকে ৪৫ বছরের মধ্যে। তবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

রাজবাড়ী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু রাসেল জানান, মরদেহটি প্রায় চার-পাঁচ দিন আগে পানিতে পড়ে থাকতে পারে। শরীরে পঁচন ধরেছে। তবে কোনো আঘাতের চিহ্ন নেই। মৃত্যুর কারণ এখনো স্পষ্ট নয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং বিষয়টি নিয়ে তদন্ত চলছে।



এ পাতার আরও খবর

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)