শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
রবিবার, ১৫ জুন ২০২৫
প্রথম পাতা » অপরাধ | ব্রেকিং নিউজ | রাজনীতি » বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট: গণতন্ত্রের সংকট ও জনগণের প্রত্যাশা
প্রথম পাতা » অপরাধ | ব্রেকিং নিউজ | রাজনীতি » বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট: গণতন্ত্রের সংকট ও জনগণের প্রত্যাশা
৫৬০ বার পঠিত
রবিবার, ১৫ জুন ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট: গণতন্ত্রের সংকট ও জনগণের প্রত্যাশা

শফিকুল ইসলাম কাজল ;---
বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট: গণতন্ত্রের সংকট ও জনগণের প্রত্যাশা
বাংলাদেশের রাজনীতি আজ এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। দীর্ঘদিন ধরে দুটি প্রধান রাজনৈতিক শক্তি-আওয়ামী লীগ ও বিএনপি-ক্ষমতার পালাবদলে দেশের শাসন চালিয়ে আসছে। এর মাঝে বারবার জনগণ আশ্বাস পেয়েছে উন্নয়ন, গণতন্ত্র ও ন্যায়ের; কিন্তু বাস্তবতায় অনেক সময়ই তারা হয়েছে প্রতারিত।
সম্প্রতি গঠিত অন্তর্বর্তীকালীন সরকার নানা প্রশ্নের জন্ম দিয়েছে। এই সরকারের আইনি ভিত্তি, গ্রহণযোগ্যতা এবং জনসম্পৃক্ততা নিয়ে যেমন বিতর্ক রয়েছে, তেমনি এই সরকার কতটা নিরপেক্ষভাবে পরবর্তী নির্বাচনের আয়োজন করবে-সেই প্রশ্নও রয়ে গেছে।
গণতান্ত্রিক চর্চার ঘাটতি, মত প্রকাশের স্বাধীনতায় নিয়ন্ত্রণ, সাংবাদিক নিপীড়ন এবং বিরোধী মতের প্রতি সহিষ্ণুতার অভাবের ফলে দেশে জনআস্থা ক্রমেই ক্ষীণ হচ্ছে। জনগণের মৌলিক চাহিদা-বিচার, নিরাপত্তা, কর্মসংস্থান ও বাকস্বাধীনতা-অনেক ক্ষেত্রেই উপেক্ষিত রয়ে যাচ্ছে।
অন্যদিকে, অভ্যন্তরীণ সংকট ও দায়মুক্তির সংস্কৃতি রাজনীতিকে আরও জটিল করেছে। জনগণ বারবার দেখেছে, পরিবর্তনের নামে পুরনো চেহারাই ফিরে এসেছে-ক্ষমতার অলিন্দে পরিবর্তন হলেও নীতিগত পরিবর্তন ঘটেনি। কিছু ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থ রক্ষাই যেন হয়ে উঠেছে রাজনীতির মূল উদ্দেশ্য।
জনগণের প্রত্যাশা কী?
১. একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন।
২. মানবাধিকার ও নাগরিক অধিকার নিশ্চিত করা।
রাজনৈতিক স্বচ্ছতা ও দায়বদ্ধতা।
গুম, খুন, দুর্নীতির নিরপেক্ষ তদন্ত ও বিচার।রাষ্ট্রীয় সম্পদের সঠিক ব্যবহার এবং শোষণহীন শাসনব্যবস্থা।
সর্বশেষে যা শুনছি যা দেখছি।
বাংলাদেশের জনগণ এখন আর প্রতিশ্রুতির গল্প শুনতে চায় না। তারা চায় বাস্তব, দায়িত্বশীল, স্বচ্ছ নেতৃত্ব। এই পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোকে চাই আত্মসমালোচনা, পরিবর্তনের সদিচ্ছা ও জনগণের পাশে দাঁড়ানোর সাহস। সময় এসেছে জনগণের জন্য রাষ্ট্র পরিচালনার-ক্ষমতার জন্য নয়।



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)