শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
রবিবার, ১৫ জুন ২০২৫
প্রথম পাতা » রাজনীতি » অর্থবহ নির্বাচন ব্যাতিত গণতান্ত্রিক উত্তরণ সম্ভব নয়! - আহম্মেদ৷ শাকিল
প্রথম পাতা » রাজনীতি » অর্থবহ নির্বাচন ব্যাতিত গণতান্ত্রিক উত্তরণ সম্ভব নয়! - আহম্মেদ৷ শাকিল
২০৯ বার পঠিত
রবিবার, ১৫ জুন ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অর্থবহ নির্বাচন ব্যাতিত গণতান্ত্রিক উত্তরণ সম্ভব নয়! - আহম্মেদ৷ শাকিল

পক্ষকাল সংবাদ:

---

অন্তর্বর্তীকালীন সরকার এর মাননীয় উপদেষ্টা জনাব ড. মুহাম্মদ ইউনুসের সাথে  বাংলাদেশ জাতীয়তাবাদী দলের, ভারপ্রাপ্ত, চেয়ারম্যান জনাব তারেক রহমানের লন্ডন বৈঠক বাংলাদেশের জনগণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে বিবেচনা করছে নিঃসন্দেহে!  কিন্তু লন্ডন বৈঠক এর ৯৮ % তথ্য গোপন করা হয়েছে যা জনমনে এবং রাজনীতি তে এক বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে!  অন্তর্বর্তীকালীন সরকার ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল  যে যৌথ বিবৃতি দিয়েছে তাতে উভয় পক্ষ তাদের পূর্বের অবস্থান পরিবর্তন করে ২০২৬ ফেব্রুয়ারির মাঝামাঝি জাতীয় নির্বাচন এর সময় নিধারনে ঐক্যমত্য দেখা যায় তবে সরকার যদি,কিন্তু, বলে রেখেছে যা রাজনীতির পথ যে কোন সময় পরিবর্তন করতে পারে।  লন্ডন বৈঠক পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক দল গুলোর বক্তব্যে রাজনৈতিক মতপার্থক্য স্পষ্ট হচ্ছে। লন্ডন বৈঠক চলাকালে বাংলাদেশের গলাচিপা থানায় নিজ নির্বাচনী এলাকায় ঈদ শুভেচ্ছা জানাতে গেলে গনঅভ্যুত্থানের অন্য তম রুপকার, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক গণ অধিকার পরিষদের সভাপতি , ডাকসুর সাবেক ভিপি, জননেতা নরুল হক নুরের উপর বিএনপি কর্তৃক হামলার অভিযোগ পাওয়া গেছে।  প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে, উভয় পক্ষই ১৪৪ ধারা ভঙ্গ করে আইন অমান্য করে সভা, সমাবেশ, মিছিল চালিয়ে যাচ্ছে। ফলে দেশ ব্যাপি এক আতঙ্ক তৈরি হয়েছে আগামী জাতীয় নির্বাচন কেন্দ্র করে প্রতিটি রাজনৈতিক দল প্রচার ও নির্বাচনী পথসভা করার এক ধরনের রাজনৈতিক হুমকি ও বটে। জুলাই আগস্ট বিপ্লবের জন আকাঙ্ক্ষা হলো একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মান। সংবিধান স্বকৃীত মৌলিক অধিকার  রাজনৈতিক , সামাজিক ও অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠা করা।  রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা অন্যতম গুরুত্বপূর্ণ শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে। বিপ্লব পরবর্তী বাংলাদেশে এক নতুন রাজনৈতিক চেতনার বিকাশ হয়েছে। কিন্তু বিপ্লব পরবর্তী গত ১০ মাসে কোথায় শৃঙ্খলা প্রতিষ্ঠা হয়নি। এই অরাজক পরিস্থিতি মোকাবিলা করেতে হবে সরকার কে, গণঅভ্যুত্থানের অংশীদারা সবাই যেন সুন্দর ভাবে নির্বাচন এর প্রচার প্রচারনা করতে পারে এবং জীবন ও মালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে সরকার কে। একটি সুন্দর গনতান্ত্রিক পরিবেশ তৈরি করতে হবে যেন জনগণ স্বতঃস্ফূর্ত ভাবে নিজের ভোট নিজে দিতে পারে, নির্বাচন কমিশন ও প্রশাসন কে তা নিশ্চিত করতে হবে।  কালো টাকা, পেশিশক্তি , ব্যাবসায়ী ও রাজনৈতিক দুর্বৃত্ত দের কে নির্বাচন থেকে দুরে রাখতে হবে তা নির্বাচন কমিশন ও রাজনৈতিক দল গুলোকে প্রতিশ্রুতি দিতে হবে। আসন ভাগাভাগি সিলেকশন নির্বাচন জনগণ মেনে নিবে না তাই অন্তর্বর্তীকালীন সরকার কে সতর্ক করছি।  একটি অর্থবহ নির্বাচন ব্যাতিত বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ সম্ভব নয়।  জুলাই আগস্ট বিপ্লবের জন আকাঙ্ক্ষার একটি অর্থবহ নির্বাচন।



এ পাতার আরও খবর

ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন
ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান
গুলিস্তান ট্রেড সেন্টারে দুর্নীতির উৎসব নীরব ভূমিকায় ঢা:দ:সিটি কর্পোরেশন গুলিস্তান ট্রেড সেন্টারে দুর্নীতির উৎসব নীরব ভূমিকায় ঢা:দ:সিটি কর্পোরেশন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)