শনিবার, ১৪ জুন ২০২৫
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » জাফলংয়ে দুই উপদেষ্টার গাড়িবহর আটকে বিক্ষোভ
জাফলংয়ে দুই উপদেষ্টার গাড়িবহর আটকে বিক্ষোভ
জাফলংয়ে দুই উপদেষ্টার গাড়িবহর আটকে বিক্ষোভ

দুই উপদেষ্টার গাড়িবহর আটকে স্থানীয়রা বিক্ষোভ করেন। ছবি: ভিডিও থেকে নেওয়া
সিলেটের জাফলং পরিদর্শন শেষে ফেরার পথে স্থানীয়দের বিক্ষোভ ও বাধার মুখে পড়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
আজ শনিবার দুপুর পৌনে ১২টার দিকে জাফলং বাজার এলাকায় উপদেষ্টাদের গাড়িবহর পৌঁছালে উত্তেজিত স্থানীয়রা রাস্তা আটকে বিক্ষোভ শুরু করেন। তারা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন এবং কয়েকজন বিক্ষোভকারী রাস্তায় শুয়ে পড়েন। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে পড়ে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার মোহাম্মদ তোফায়েল আহমেদ জানান, ঘটনাটি ছিল আকস্মিক। বিক্ষুব্ধরা উপদেষ্টাদের গাড়িবহর আটকে দিলে পুলিশ তাৎক্ষণিকভাবে হস্তক্ষেপ করে এবং দ্রুত তাদের সরিয়ে দিয়ে রাস্তা পরিষ্কার করে। পরে দুপুর সাড়ে ১২টার দিকে উপদেষ্টারা নিরাপদে হরিপুর গেস্ট হাউসে পৌঁছান।
স্থানীয় সূত্রে জানা গেছে, জাফলংসহ সিলেটের সব পাথর কোয়ারির ইজারা প্রক্রিয়া স্থায়ীভাবে বন্ধ রাখার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদেই এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন স্থানীয়রা।
এর আগে জাফলং পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সিলেটের নান্দনিক ও নৈসর্গিক আবেদন রয়েছে, এমন জায়গায় আমরা আর পাথর উত্তোলনে অনুমতি দেবো না। জাফলং একটি প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ)। আমরা ইতোমধ্যে পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছি। এই এলাকায় পরিবেশবান্ধব পর্যটন বিকাশের মাধ্যমে যারা পাথর উত্তোলনের সঙ্গে জড়িত, তাদের বিকল্প কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে।




প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ