বৃহস্পতিবার, ৬ জুলাই ২০১৭
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » ঢাকা মহানগর উত্তর আ. লীগের ১২ থানা ও ৩০ ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি
ঢাকা মহানগর উত্তর আ. লীগের ১২ থানা ও ৩০ ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি
স্টাফ রিপোর্টার : ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের অন্তর্ভুক্ত ১২টি থানা ও ৩০ ওয়ার্ড ও ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি দিয়েছে উত্তর আওয়ামী লীগ। বুধবার সন্ধ্যায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দলের সাধারণ সম্পাদকের সম্মতিতেই কমিটিগুলো অনুমোদন করা হয়েছে। অনুমোদন প্রাপ্ত উত্তরের ১২টি থানা এবং ৩০টি ওয়ার্ড ও ৫টি ইউনিয়নের মধ্যে রয়েছে মোহাম্মদপুর, আদাবর, মিরপুর, শাহ আলী, দারুস সালাম, বাড্ডা, ভাটারা, রামপুরা, গুলশান, বনানী, ক্যান্টনমেন্ট ও ভাষান টেক থানা এবং ওয়ার্ড নং-২১, ৯৭, ২৩, ৯৮, ২২, ১৫, ১৮, ১৯, ২০, ৯৫, ২৮, ২৯, ৩০, ৩১, ৩২, ৩৩, ৩৪, ১০০, ০৭, ০৮, ০৯, ১০, ১১, ১২, ৯৩ ও বাড্ডা ইউনিয়ন, ভাটারা ইউনিয়ন, সাতারকুল ইউনিয়ন, বেরাইদ ইউনিয়ন ও ক্যান্টনমেন্ট ইউনিয়ন।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক আজিজুর হক রানা জানান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সম্মতি নিয়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি এ.কে.এম রহমতউল্লাহ এবং সাধারণ সম্পাদক সাদেক খান বিকেলে কমিটিতে স্বাক্ষর করেছেন। আগামীকাল (বৃহস্পতিবার) গণমাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হবে।




দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?”
নিষেধাজ্ঞা এড়াতে নাম বদলে চীন সফরে মার্কো রুবিও
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" গণপূর্ত’র দুর্নীতির সিন্ডিকেট সাম্রাজ্য ৫০ কোটি টাকার লেনদেন’র অভিযোগে তোলপাড়
ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি
ইরান হরমুস প্রণালীতে টোল আদায় শুরু করল
নিপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে সমাজের দায়: ন্যায়বিচারের পথে রাষ্ট্র ও নাগরিকের ভূমিকা
মেয়াদ শেষে রাজনীতি ছাড়ার ঘোষণা ম্যাক্রোঁর
একযোগে ১৩ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে