শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
বৃহস্পতিবার, ৬ জুলাই ২০১৭
প্রথম পাতা » অপরাধ » বনানীতে জন্মদিনের কথা বলে আবারও তরুণী ধর্ষণ, মামলা
প্রথম পাতা » অপরাধ » বনানীতে জন্মদিনের কথা বলে আবারও তরুণী ধর্ষণ, মামলা
৪০৪ বার পঠিত
বৃহস্পতিবার, ৬ জুলাই ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বনানীতে জন্মদিনের কথা বলে আবারও তরুণী ধর্ষণ, মামলা

---পক্ষকাল সংবাদ : জন্মদিনের পার্টিতে ডেকে রাজধানীর বনানীর রেইনট্রি হোটেলে দুই তরুণী ধর্ষণের ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও জন্মদিনের দাওয়াত দিয়ে এক তরুণীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী ওই তরুণী এ ঘটনায় বনানী থানায় একটি মামলা দায়ের করেছেন।

প্রাথমিক তদন্তে ধর্ষণের বিষয়টি প্রমাণিত হওয়ায় মামলাটি গ্রহণ করে পুলিশ। পুলিশের বনানী থানার অপারেটর কামরুজ্জামান মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। ওই তরুণী গতকাল বুধবার (৫ জুলাই) দুপুর ১টা ৩০ মিনিটে মামলাটি দায়ের করেন। মামলা নম্বর-৮।

বনানী থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার বনানী ২ নম্বর রোডের ৫/এ নম্বর বাড়িটিতে (ন্যাম ভিলেজ) জন্মদিনের দাওয়াতের কথা বলে ডেকে ওই তরুণীকে ধর্ষণ করা হয়। এ ঘটনায় বাহাউদ্দিন ইভান নামে এক শিল্পপতির ছেলেকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ১১ মাস আগে ফেসবুকের মাধ্যমে তাদের পরিচয়। গত চার মাস আগে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক হয়। মঙ্গলবার জন্মদিনের কথা বলে খালি বাসায় ডেকে এনে ওই তরুণীকে ধর্ষণ করা হয়। ধর্ষণের পর রাতেই বাসা থেকে বের করে দেয়া হয় তাকে।

এর আগে, গত ২৮ মার্চ বনানীর ‘দ্য রেইনট্রি’ হোটেলে সাফাত আহমেদ নামে এক বন্ধুর জন্মদিনে যোগ দিতে এসে বন্ধুদের যোগসাজশে ধর্ষণের শিকার হন দুই বিশ্ববিদ্যালয় ছাত্রী।

ওই ঘটনায় বনানী থানায় পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করা হয়। মামলার আসামিরা হলেন সাফাত আহমেদ, নাঈম আশরাফ, সাদমান সাকিব, সাফাতের গাড়ি চালক বিল্লাল হোসেন ও দেহরক্ষী সাকিফ। এদের পাঁচজনকেই গ্রেফতার করেছে পুলিশ।



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)