যুবদল সভাপতি আলাল ৩ দিনের রিমান্ডে
![]()
পক্ষকাল প্রতিবেদক :
বিএনপি নেতা যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
ঢাকা মহানগর হাকিম আলী মাসুদ শেখের আদালতে রবিবার দুপুরে তাকে হাজির করে চকবাজার থানার ওসি (তদন্ত) ইলিয়াস ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত শুনানি শেষে বিকেলে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
চকবাজার থানায় ২৪ ডিসেম্বর দায়ের করা মামলায় সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেফতার দেখানো হয়। গাড়ি ভাঙচুর, হামলা ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলাটি দায়ের করে পুলিশ।
আলালকে লালমাটিয়ার বাসা থেকে শনিবার রাত সাড়ে ১১টার দিকে আটক করে মোহাম্মদপুর থানা পুলিশ। মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাজিব জানান, লালমাটিয়ার নিজ বাসা থেকে শনিবার রাত সাড়ে ১১টার দিকে আলালকে আটক করা হয়।





ডিজিটাল কুরুক্ষেত্রে বাংলাদেশের রাজনীতি: অ্যালগরিদম, মনস্তত্ত্ব ও বাস্তবতার সংঘর্ষ
যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ
“চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?”
ব্রিটিশ রাজনীতিতে বড় পরিবর্তনের আভাস, দ্বিদলীয় ব্যবস্থার অবসান হওয়ার ইঙ্গিত
ভোটের নয়, বিদেশি ছায়ার সরকার: বাংলাদেশের সার্বভৌমত্ব আজ কার হাতে?
দুই বাংলার রাজনীতির অদ্ভুত সন্ধিক্ষণে দাঁড়িয়ে কি বার্তা দিচ্ছে
রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশে (পূর্ব বাংলায়) রবীন্দ্রনাথ ঠাকুর কেবল সাহিত্যিকই নন, তিনি সুসংহত সাংস্কৃতিক রাজনৈতিক হাতিয়ারও বটে
নেতৃত্ব সংকট দূর করতে শীঘ্রই জাতীয়তাবাদী মৎস্যজীবী দল পুনর্গঠন
ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি
জামায়াত ১/১১-তে কোনো প্রতিবাদ করেনি: গয়েশ্বর চন্দ্র রায়