মাথায় আঘাত লেগে ও পানিতে ডুবে জিহাদের মৃত্যু
![]()
পক্ষকাল প্রতিবেদক:
মাথা আঘাত লেগে ও পানিতে ডুবে শিশু জিহাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান চিকিৎসক হাবিবুজ্জামান চৌধুরী ।
রোববার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জিহাদের ময়নাতদন্ত শেষে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।
হাবিবুজ্জামান চৌধুরী জানান, পাম্পের পাইপে পড়ার দুই ঘণ্টা পরেই জিহাদ মারা যায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, সকাল নয়টার দিকে জিহাদের ময়নাতদন্ত শুরু হয়। পৌনে ১০টার দিকে তা শেষ হয়। ময়নাতদন্ত শেষে জিহাদের লাশ গ্রামের বাড়ি শরীয়তপুরে নিয়ে যাওয়া হচ্ছে।
এদিকে নিহত শিশু জিহাদের পরিবাবারের সদস্যরা জানান, সময় স্বল্পতার কারণে তারা জিহাদের মরদেহ শাহজাহানপুরে নিয়ে যাবেন না। তার লাশ সরাসরি গ্রামের বাড়ি শরীয়তপুরের নাগরপাড়ায় নিয়ে যাওয়া হবে। সেখানেই তার দাফন হবে।
গতকাল শনিবার বেলা ৩টার দিকে জিহাদকে উদ্ধার করে সেচ্ছাসেবীরা। হাসপাতালে নেওয়ার পরে চিকিৎসক জানান, অনেক আগেই সে মারা গেছে।





ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার
চাটখিল পৌরসভার তৃতীয় শ্রেণীর কর্মচারী দুলাল বলির হাতে আলাদিনের চেরাগ
নারায়ণগঞ্জে প্রো-অ্যাকটিভ হাসপাতালে ডাক্তার ও নার্সের ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর?
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান