শিরোনাম:
ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

Daily Pokkhokal
শনিবার, ১২ জুলাই ২০২৫
প্রথম পাতা » অর্থনীতি » ধানমন্ডি থেকে অর্থনীতিবিদ আবুল বারাকাত গ্রেপ্তার
প্রথম পাতা » অর্থনীতি » ধানমন্ডি থেকে অর্থনীতিবিদ আবুল বারাকাত গ্রেপ্তার
১৭০ বার পঠিত
শনিবার, ১২ জুলাই ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ধানমন্ডি থেকে অর্থনীতিবিদ আবুল বারাকাত গ্রেপ্তার

পক্ষকাল ডেস্ক
---
জনতা ব্যাংকের প্রায় ৩০০ কোটি টাকা লোপাটের অভিযোগে অবশেষে গ্রেপ্তার হলেন ব্যাংকটির সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. আবুল বারাকাত। অ্যাননটেক্স গ্রুপের নামে ঋণ জালিয়াতির মাধ্যমে ২৯৭ কোটি টাকা আত্মসাতের একটি মামলায় তাকে আসামি করা হয়েছিল।
অর্থনীতিবিদ ড. আবুল বারাকাত
বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি বিশেষ দল রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে আটক করে। এই গ্রেপ্তার অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির যুগ্ম-কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা এই মামলায় আবুল বারাকাত ছাড়াও আরও ২২ জনকে আসামি করা হয়েছে। চলতি বছরের ২০ ফেব্রুয়ারি আলোচিত এই মামলাটি দায়ের করা হয়। ডিবি পুলিশ জানিয়েছে, শুক্রবার (১১ জুলাই) তাকে পরবর্তী আইনি পদক্ষেপের জন্য দুদকে হস্তান্তর করা হবে।
উল্লেখ্য, অর্থনীতিবিদ হিসেবে পরিচিত ড. আবুল বারাকাত ২০০৯ সালের ৯ সেপ্টেম্বর থেকে ২০১৪ সালের ৮ সেপ্টেম্বর পর্যন্ত, টানা পাঁচ বছর রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করেন। আওয়ামী লীগ সরকার তাকে এই পদে নিয়োগ দিয়েছিল। তার দায়িত্ব পালনকালেই এই বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের ঘটনা ঘটে বলে অভিযোগ ওঠে।



এ পাতার আরও খবর

দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)