শিরোনাম:
ঢাকা, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

Daily Pokkhokal
সোমবার, ২৯ মার্চ ২০২১
প্রথম পাতা » স্বাস্থ্য ও আইন » বিদেশ থেকে ফিরলেই নিজ খরচে ১৪ দিনের কোয়ারেন্টিন
প্রথম পাতা » স্বাস্থ্য ও আইন » বিদেশ থেকে ফিরলেই নিজ খরচে ১৪ দিনের কোয়ারেন্টিন
৭৫৭ বার পঠিত
সোমবার, ২৯ মার্চ ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিদেশ থেকে ফিরলেই নিজ খরচে ১৪ দিনের কোয়ারেন্টিন

মহামারি করোনাভাইরাসের প্রকোপ বাড়ায় বিদেশ থেকে আগত যাত্রীদের ১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দেয়া হয়েছে। এসময় হোটেল খরচ নিজেকে বহন করতে হবে বলে জানানো হয়।---
সোমবার (২৯ মার্চ) স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এক ভিডিও কনফারেন্সে করোনাভাইরাস প্রতিরোধে সরকারের ১৮ দফা নির্দেশনায় এ কথা জানান।
১৮ দফা নির্দেশনায় আরও বলা হয়, রাত ১০টার পর জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া নিয়ন্ত্রণ করতে হবে। গণপরিবহনে ধারণক্ষমতার অর্ধেক যাত্রী বহনেরও নির্দেশ দেওয়া হয়েছে।
জরুরি সেবা ছাড়া সরকারি-বেসরকারি সব অফিস, প্রতিষ্ঠান ও শিল্প কল-কারখানা অর্ধেক (৫০ ভাগ) জনবল দিয়ে পরিচালিত করতে হবে।
এদিকে, মহামারি করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৪৫ জন। যা গত সাত মাসের মধ্যে সর্বোচ্চ। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৯৪৯ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে এখন পর্যন্ত সর্বোচ্চ ৫ হাজার ১৮১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর আগে দেশে সর্বোচ্চ করোনা শনাক্ত হয় গত বছরের ২ জুলাই ৪ হাজার ১৯ জনের শরীরে। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৮৯৫ জনে।
এদিকে করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, সোমবার (২৯ মার্চ) সকাল পর্যন্ত বিশ্বে করোনা আক্রান্ত হয়েছেন ১২ কোটি ৭৭ লাখ ৬৪ হাজার ৭৬৫ জন এবং মৃত্যু হয়েছে ২৭ লাখ ৯৬ হাজার ৮৭ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ কোটি ২৯ লাখ ৫০ হাজার ৭৬ জন।



এ পাতার আরও খবর

সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা
চাটখিল পৌরসভার তৃতীয় শ্রেণীর কর্মচারী দুলাল বলির হাতে আলাদিনের চেরাগ চাটখিল পৌরসভার তৃতীয় শ্রেণীর কর্মচারী দুলাল বলির হাতে আলাদিনের চেরাগ
নারায়ণগঞ্জে প্রো-অ্যাকটিভ হাসপাতালে ডাক্তার ও নার্সের ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ নারায়ণগঞ্জে প্রো-অ্যাকটিভ হাসপাতালে ডাক্তার ও নার্সের ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
হামের প্রাদুর্ভাব বৃদ্ধি ॥ দুই শিশুর মৃত্যু রূপগঞ্জে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ১৫ শিশু ভর্তি হামের প্রাদুর্ভাব বৃদ্ধি ॥ দুই শিশুর মৃত্যু রূপগঞ্জে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ১৫ শিশু ভর্তি
দুর্নীতির বিরুদ্ধে আইনজীবীদের সোচ্চার হওয়ার আহ্বান বার কাউন্সিলের চেয়ারম্যানের দুর্নীতির বিরুদ্ধে আইনজীবীদের সোচ্চার হওয়ার আহ্বান বার কাউন্সিলের চেয়ারম্যানের
২১ আগস্ট গ্রেনেড হামলা: খালাসের বিরুদ্ধে আপিলের রায় ৪ সেপ্টেম্বর ২১ আগস্ট গ্রেনেড হামলা: খালাসের বিরুদ্ধে আপিলের রায় ৪ সেপ্টেম্বর
অধিকার চাই, করুণা নয়: নারীর ক্ষমতায়নের মৌলিক প্রশ্ন অধিকার চাই, করুণা নয়: নারীর ক্ষমতায়নের মৌলিক প্রশ্ন
হাসপাতালের নথিতে ‘স্বামী’ হিসেবে নাম বসানো: নীলা ইস্রাফিলের অভিযোগে তুষারের বিরুদ্ধে আইনি প্রশ্ন হাসপাতালের নথিতে ‘স্বামী’ হিসেবে নাম বসানো: নীলা ইস্রাফিলের অভিযোগে তুষারের বিরুদ্ধে আইনি প্রশ্ন
স্বৈরাচার সরকারের দোসর যে দলেরই হোক তাদের বিচার হবে- ডাঃ এ জেড এম জাহিদ হোসেন স্বৈরাচার সরকারের দোসর যে দলেরই হোক তাদের বিচার হবে- ডাঃ এ জেড এম জাহিদ হোসেন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)